স্বাধীনতা কাপে আবাহনী, বসুন্ধরা, মোহামেডান আলাদা গ্রুপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ অক্টোবর ২০২৩, ১৯:১৬আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৯:১৬

আগামী ২৭ অক্টোবর থেকে স্বাধীনতা কাপ দিয়ে ফুটবলের নতুন ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে। ১৩ দল নিয়ে হতে যাওয়া এই প্রতিযোগিতার ড্র আজ সোমবার বাফুফে ভবনে হয়ে গেলো। গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও অন্য দুই জনপ্রিয় শীর্ষস্থানীয় দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংয়ের স্থান হয়েছে আলাদা গ্রুপে। 

স্বাধীনতা কাপে প্রিমিয়ারের ১০ ও বাছাই পর্ব থেকে ৩টি দল খেলছে। স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা পড়েছে ‘ডি’ গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী ও নৌবাহিনী দল। গত আসরে রানার্স আপ শেখ রাসেল পড়েছে  আবাহনী লিমিটেডের সঙ্গে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল রহমতগঞ্জ ও বিমানবাহিনী। গতবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ‘সি’ গ্রুপে পেয়েঠে ফর্টিস এফসি ও সেনাবাহিনীকে। গত আসরে চমক দেখানো  পুলিশ এফসির সঙ্গে ‘এ’ গ্রুপের অন্য দুই দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন।

২৭ অক্টোবর শুরু হওয়া স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব শেষ হবে ৩ নভেম্বর। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনাল খেলবে, যা শুরু হবে ২ ডিসেম্বর থেকে।

খেলা হবে বসুন্ধরা কিংস অ্যারেনা, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ও মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে। স্বাধীনতা কাপে আগের মতো চ্যাম্পিয়ন ৫ লাখ ও রানার্স আপ দলের জন্য ৩ লাখ টাকার অর্থ পুরস্কার রয়েছে। 

গত আসরের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি এখনও পায়নি ক্লাবগুলো। ড্র অনুষ্ঠানে উপস্থিত বাফুফের লিগ কমিটির আহবায়ক ও অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেছেন, ‘ক্লাবগুলো আমাদের বড় অংশীদার। গত আসরে আমরা তাদের অর্থ দিতে পারিনি এটি সত্যি। তারা আমাদের বাস্তবতা এবং সীমাবদ্ধতা অনুধাবন করে অনেক সহনশীল। এজন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমরা এবার অবশ্যই ক্লাবগুলো আর্থিকভাবে সাহায্য করার জন্য চেষ্টা করবো।’

গ্রুপ এ- বাংলাদেশ পুলিশ, শেখ জামাল ধানমন্ডি, ব্রাদার্স ইউনিয়ন
গ্রুপ বি-  আবাহনী লিমিটেড, শেখ রাসেল, রহমতগঞ্জ ও বিমানবাহিনী
গ্রুপ সি- মোহামেডান স্পোর্টিং ক্লাব,ফর্টিজ, সেনাবাহিনী 
গ্রুপ ডি-বসুন্ধরা কিংস,চট্টগ্রাম আবাহনী ও নৌ বাহিনী।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী