দুই ব্রাজিলিয়ানে ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ০৯:২০আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯:৩৯

আগের ম্যাচে ড্রয়ের ধাক্কা সামলে দারুণভাবে ঘুড়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।

রিয়ালের দাপুটে ম্যাচ উপহার দেওয়ার পেছনে অবদান দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর। জোড়া গোলের দেখা পেয়েছেন দুজনে।

বার্নাব্যুতে মাদ্রিদ প্রথম গোল পেয়েছে তৃতীয় মিনিটেই। হাফভলিতে জাল কাঁপিয়েছেন ফুলব্যাক দানি কারভাহাল। কিছুক্ষণ পর টনি ক্রুস ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ মিস করেছেন। তার ফ্রি কিক আঘাত করে ক্রসবারে।

স্বাগতিকদের শুরুর আধিপত্যের মাঝে ভ্যালেন্সিয়ার হুগো ডুরো গোলের দুটি দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে দারুণ সেভে তাকে প্রতিবার হতাশ করেছেন আন্দ্রি লুনিন।

তার পরেও ভ্যালেন্সিয়ার জন্য ধারাবাহিক ত্রাস হয়েছিলেন ভিনিসিয়ুস ও রদ্রিগো। বেশ কয়েকবার সুযোগ তৈরি করে অবশেষে ৪২ মিনিটে তাদের যৌথ চেষ্টার ফল আসে। স্কোর ২-০ করেছেন ভিনিসিয়ুস। ৪৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যান তিনি। এক মিনিট পর স্কোরশিটে নাম তুলেছেন সতীর্থ রদ্রিগো। শেষ দিকে জোড়া গোলের সুবাদে ৮৪ মিনিটে স্কোর ৫-০ করেছেন তিনি। অসাধারণ ড্রিবলিংয়ে রদ্রিগো দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে পরাস্ত করেছেন। খেলার দুই মিনিট বাকি থাকতে ভ্যালেন্সিয়ার হয়ে সান্ত্বনা গোলের দেখা পান হুগো।   

ঘুরে দাঁড়ানোয় ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মাদ্রিদ। শীর্ষে থাকা জিরোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে তারা। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

/এফআইআর/  
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি