লেবাননের বিপক্ষে ফিরেছেন মোরসালিন, একাদশে চার পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৭:৩৫আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৭:৩৫

ফিফা বিশ্বকাপ বাছাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে একটু পর মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ, প্রতিপক্ষ লেবানন। এই ম্যাচে লাল সবুজ দলের একাদশে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। মদকাণ্ডে নিষিদ্ধ থাকায় প্রাক বাছাইয়ে মালদ্বীপ ম্যাচে বাইরে থাকতে হয়েছিল তাকে। এছাড়া একাদশে আরও তিন পরিবর্তন হয়েছে। 

দুই হলুদ কার্ডের কারণে রাকিব হোসেন ও সাদ উদ্দিন আজ খেলতে পারছেন না। অস্ট্রেলিয়া ম্যাচে খেলেছিলেন ডিফেন্ডার হাসান মুরাদ। আজ তার জায়গায় খেলছেন শাকিল হোসেন। আরেক ডিফেন্ডার ইসা ফয়সালও আছেন। সবশেষ মজিবর রহমান জনির জায়গায় ফিরেছেন মোহাম্মদ সোহেল রানা। 

কোচ হাভিয়ের কাবরেরা যথারীতি ৪-৪-২ ছকে খেলানোর সম্ভাবনা রয়েছে। 

সবশেষ লেবাননের বিপক্ষে বাংলাদেশ হার দেখে। সাফ চ্যাম্পয়িনশিপে ভারতের বেঙ্গালুরুতে ২-০ গোলে হারে লাল সবুজ দল। এবার অবশ্য জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে দল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ,  ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা,  মোহাম্মদ হৃদয়, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি