খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তহুরা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ ডিসেম্বর ২০২৩, ১৯:২৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ২০:১৯

সিঙ্গাপুরকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। তহুরা খাতুনের জোড়ায় ম্যাচ জিতেছে ৩-০ গোলে। অথচ কিছু দিন আগে তিনি খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন!

আজ শুক্রবার ম্যাচ শেষে স্ট্রাইকার তহুরা বলেছেন, “মাঝখানে খারাপ সময় পার করেছি। যেকোনও কারণে অনেক দিন অসুস্থ ছিলাম। লিটু (সহকারী কোচ মাহবুবুর রহমান) স্যারকে বলেছিলাম খেলা ছেড়ে দেবো, আর খেলবো না, পারছি না। স্যার বলেছিলেন, ‘তুই পারবি।’ উনি আমার পাশে ছিলেন, মানসিকভাবে। বলতে গেলে ছিটকেই গিয়েছিলাম।”

নিজের প্রথম গোল নিয়ে তহুরা বলেছেন, “প্রথম গোলটা মারিয়ার হয়েই গিয়েছিল। পরে বলি যে ‘তোমার গোলটা আমি দিয়ে দিয়েছি।’ ও বলেছে ‘সমস্যা নেই।  আজ জিতছি, এতেই খুশি।’ চেষ্টা করেছি কাজে লাগাতে। অনেক ভালো লাগছে।” 

নির্ভার থেকে খেলেছেন তহুরা, ‘প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি না। সবসময় চেষ্টা করি স্বাভাবিক খেলার জন্য। কোনও চাপ নেইনি। স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জিতবো। অনেক দিন পর পর খেলা হয়। বেশি বেশি খেলতে চাই।’

কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘আমার কাজ বেশি কঠিন ছিল না। আমি পেছন থেকে বিল্ডআপ করার কাজ করেছি। ওটা আজ মেয়েরা কিছুটা পেরেছে। সিঙ্গাপুর দুই উইং খালি রাখে। ফিটনেস ওদের চেয়ে আমাদের ভালো। আরও গোল হতে পারতো। এক ম্যাচ খেলেই শেষ না। দ্বিতীয় ম্যাচ আছে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী