ফেডারেশন কাপে একই গ্রুপে আবাহনী-মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২৯

গতবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। আবাহনীকে হারিয়েই দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলে  ট্রফি জিতেছিল মোহামেডান। এবার অবশ্য ফাইনাল নয়। ২০২০ সালের পর গ্রুপ পর্বে আবারও দেখা হচ্ছে দুই জায়ান্টদের। দুই ঐতিহ্যবাহী দল একই গ্রুপে পড়েছে। 

প্রিমিয়ার লিগের দশ দল ফেডারেশন কাপে তিন গ্রুপে খেলবে। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে আসা ব্রাদার্স ইউনিয়ন ছিল একমাত্র চতুর্থ বাছাই। ব্রাদার্স ইউনিয়ন ‘বি’ গ্রুপে পড়ায় এবার চার দলের লড়াই হবে। ‘এ’ এবং ‘সি’ গ্রুপে তিনটি করে দল রয়েছে। ‘বি’গ্রুপে গত আসরের চ্যাম্পিয়ন মোহামেডান  ও রানার্স আপ আবাহনীর সঙ্গে অন্য দলটি হলো চট্টগ্রাম আবাহনী। 

গত আসরে চমক দেখানো বাংলাদেশ পুলিশ ‘এ’ গ্রুপের শীর্ষ দল। এই গ্রুপে অন্য দুই দল শেখ জামাল ও রহমতগঞ্জ। ‘সি’ গ্রুপে ঘরোয়া ফুটবলে অন্যতম শক্তিশালী দল বসুন্ধরা কিংসের সঙ্গে রয়েছে শেখ রাসেল ও ফর্টিজ এফসি। 

তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের সঙ্গে তৃতীয় সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ১০ দলের টুর্নামেন্ট এবং ফিকশ্চার ফরম্যাট নিয়ে বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বলেছেন, ‘লিগ কমিটির সর্বশেষ সভায় আগের ফিকশ্চার ফরম্যাট অনুসরণ করার সিদ্ধান্ত হয়েছে। ক্লাবগুলো গত আসরের ফরম্যাটেই অভ্যস্ত।’

এবারের ফেডারেশন কাপ গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ এবং কিংস অ্যারেনা- এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া ফেডারেশন কাপের ফাইনাল ২১ মে। স্বাধীনতা কাপের মতো ফেডারেশন কাপের ফাইনালও পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী