লিগে শীর্ষে ফিরলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০

প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে আবার জায়গা করে নিলো লিভারপুল। প্রায় দুই মাসে করা ডারউইন নুনেজের প্রথম লিগ গোলে জয়ের পথ তৈরি করে তারা। মঙ্গলবার ২-০ গোলে বার্নলিকে হারিয়েছে অলরেডরা।

ছয় মিনিট পর নুনেজের দারুণ ফিনিশিংয়ে টার্ফ মুরে উড়ন্ত সূচনা হয় লিভারপুলের। তবে দ্বিতীয় গোল না আসায় অস্বস্তিতে ছিল ইয়ুর্গেন ক্লপের দল। 

মোহাম্মদ সালাহ ক্রসবারের বাধায় গোল পাননি। কডি গাকপো ও হার্ভি ইলিয়টের প্রচেষ্টাও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ৯০তম মিনিটে ডিওগো জোতার গোলে তিন পয়েন্ট সুনিশ্চিত হয়েছে। লিভারপুলের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল।

১৯তম স্থানে থাকা বার্নলি গোল শোধের সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার খুব কাছে ছিল স্বাগতিকরা। কিন্তু জ্যাকব ব্রুন লারসেনের শট গোলবারের পাশ দিয়ে চলে যায়।

তিন লিগ ম্যাচে প্রথম জয়ে লিভারপুল আর্সেনালকে টপকে গেছে। ১৯ ম্যাচে তাদের অর্জন ৪২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্টে পেছনে আর্সেনাল (৪০)। লিভারপুলকে শীর্ষস্থান থেকে হটাতে বৃহস্পতিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে স্বাগত জানাবে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম