মোহামেডানকে জিততে দেয়নি শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩

ফর্টিসকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছিল মোহামেডান। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমে শুরুতেই এগিয়ে গিয়েছিল। কিন্তু শেখ রাসেল ক্রীড়াচক্র তাদের জিততে দেয়নি।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডান ও শেখ রাসেলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেখ রাসেল।

মোহামেডান এগিয়ে যায় নবম মিনিটে। ডিফেন্ডারদের ভুলের মাশুল দেয় শেখ রাসেল। মেহেদী হাসান মিঠুর লম্বা পাস শেখ রাসেলের সেন্টার ব্যাক মালিকভ আলমাজবেক নিয়ন্ত্রণে রাখতে না পারলে বল পান শাহরিয়ার ইমন। বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটান তিনি। তারপর অন্য প্রান্তে ফাঁকায় দাঁড়ানো সুলেমানে দিয়াবাতেকে বল দেন। মোহামেডান অধিনায়ক গোল করেছেন নিখুঁত শটে।

পিছিয়ে থাকা শেখ রাসেল ৪১তম মিনিটে সুযোগ তৈরি করেছিল। পাল্টা আক্রমণে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন সেলেমানি ল্যান্ড্রি। তার শট আটকে মোহামেডানকে বাঁচান গোলরক্ষক সুজন হোসেন। 

পরেরবার ব্যর্থ হননি ল্যান্ড্রি। গোলের জন্য মরিয়া থাকার পুরস্কার পায় ২-১ গোলে শেখ জামালকে হারিয়ে লিগ শুরু করা শেখ রাসেল। ৬৩তম মিনিটে সুমন রেজা দুই ডিফেন্ডারের উপর দিয়ে বল পাঠান বুরুন্ডির ফরোয়ার্ডের পায়ে। ঠাণ্ডা মাথায় মোহামেডান কিপারকে পরাস্ত করে সমতা ফেরান তিনি। 

লিগে দিনের আরেক ম্যাচেও কেউ জিততে পারেনি। মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু পাল্টা গোলে তাদের হতাশ করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 

ভালিজনভ ওতাবেক ১৮ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন পেনাল্টি গোলে। ২৫ মিনিটে সমতা ফেরান আর্নেস্ট বোয়াটেং। ৬৭তম মিনিটে ব্রাদার্স আরেকবার এগিয়ে যায় মাহবুবুর রহমানের গোলে। কিন্তু ৮৮ মিনিটে শামিন ইয়াসার রহমতমগঞ্জকে সমতায় ফেরান।  

/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের