আবাহনীর ঘুরে দাঁড়ানোর মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩

আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির সময়টা ভালো যাচ্ছে না। ফেডারেশন কাপের সেমিফাইনালে হারের পর থেকে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি আবাহনী লিমিটেড। আর্জেন্টাইন কোচের অধীনে আকাশী-নীল জার্সিধারিরা প্রিমিয়ার লিগে দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিতে পেরেছে। জাতীয় সংসদ নির্বাচনের বিরতির পর আবারও কাল শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে লিগের খেলা। এই রাউন্ডের প্রথম দিনই চারটি ম্যাচ রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ছাড়াও মাঠে নামছে আবাহনী।

কিংস দুটো ম্যাচ জিতলেও শেখ জামালের বিপক্ষে বলতে গেলে আবাহনীর  ঘুরে দাঁড়ানোর মিশন। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পৌঁনে তিনটার ম্যাচটিতে পাখির চোখ ক্রুসিয়ানির। এমনিতে ভালো খেলেও দলের খারাপ অবস্থায় তার ভাগ্য কিছুটা হলেও ঝুলছে। তারওপর শেখ জামাল কঠিন প্রতিপক্ষ। তবে কোচ হতাশ হচ্ছেন না। 

দলটির অধিনায়ক মোহাম্মদ হৃদয়ও আশাবাদী যে এই ম্যাচ দিয়ে দল ঘুরে দাঁড়াবে, ‘আমরা সবগুলো ম্যাচেই ভালো খেলছি। কেন জানি কাঙ্ক্ষিত জয় আসছে না। গোলের সুযোগ আসছে কিন্তু লক্ষ্যভেদ করা যাচ্ছে না। আমার মনে হয় এবার ঠিক হয়ে যাবে। আমরা জয় পাবো।’

দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা লিগে বসুন্ধরা কিংস থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছি। মাত্র তো দুই রাউন্ড খেলা হলো। সামনে অনেক ম্যাচ বাকি। আশা করছি সামনের ম্যাচে সব ঠিক হয়ে যাবে। দল গোল পাবে এবং ম্যাচও জিতবে।’

তৃতীয় রাউন্ডে কিংস অ্যারেনাতে বসুন্ধরা কিংস মুখোমুখি হতে যাচ্ছে ফর্টিসের। এছাড়া রয়েছে আরও দুটো ম্যাচ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম