আয়ের দিক দিয়ে ম্যানসিটিকে পেছনে ফেলেছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৯

গত মৌসুমে মাঠের খেলায় মন কাড়তে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে আয়ের খেলায় ঠিকই সবাইকে ছাড়িয়ে গেছে। ফুটবলের ক্লাবগুলির আয়ের র‌্যাঙ্কিং ‘ডিলোইট মানি লিগ’ অনুসারে বিশ্বের সবচেয়ে বেশি রাজস্ব আয় করা ক্লাব রিয়াল মাদ্রিদ। পেছনে ফেলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে।

এই কাজটি করে থাকে যুক্তরাজ্যভিত্তিক ‘ডিলোইট।’ বহুজাতিক পেশাদার সার্ভিস নেটওয়ার্ক প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ চারটি অ্যাকাউন্টিং ফার্মের একটি।

স্প্যানিশ ক্লাবটি ২০১৭-১৮ মৌসুমের পর প্রথমবার আয়ের দিক দিয়ে শীর্ষস্থান অর্জন করেছে। যাদের রাজস্ব আয় ছিল সর্বমোট ৮৩ কোটি ১০ লাখ ইউরো। গত বছর থেকে রিয়ালের আয় বেড়েছে ১১ কোটি ৮০ লাখ ইউরো। ১৬ শতাংশ আয় বৃদ্ধির পেছনে ছিল খুচরা বিপণন, স্টেডিয়ামের সর্বোচ্চ দর্শক উপস্থিতি ও স্পন্সরশিপের ক্ষতি পুষিয়ে নেওয়ায়।  

তাদের পরেই অবস্থান গত মৌসুমে ট্রেবল জয়ী সিটির। তাদের আয় ছিল ৮২ কোটি ৬০ লাখ ইউরো।  ৮০ কোটি ২০ লাখ ইউরো নিয়ে তিনে আছে প্যারিস সেন্ত জার্মেই।

উন্নতি হয়েছে বার্সেলোনার। গত বছরের সপ্তম অবস্থান থেকে তারা চারে উঠে এসেছে। আয় ছিল ৮০ কোটি ইউরো। অবনতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তাদের আয় ৭৪ কোটি ৬০ লাখ ইউরো। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী