সৌদি আরবে মেসি-সুয়ারেজ গোল পেলেও হেরেছে মায়ামি

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ১২:২৬আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:২৬

প্রাক মৌসুমে আগের দুই ম্যাচে গোল পায়নি ইন্টার মায়ামি। সৌদি আরবে আল হিলালের বিপক্ষে লুইস সুয়ারেজ-লিওনেল মেসি সেই খরা কাটালেন ঠিকই কিন্তু কাঙ্ক্ষিত জয়টা এখনও অধরা। আল হিলালের কাছে প্রীতি ম্যাচে ৪-৩ গোলে হেরেছে মেসিরা।

সাবেক ইউরোপিয়ান ফুটবলারদের নিয়ে ম্যাচের ১০ মিনিটেই ডেডলক ভাঙে আল হিলাল। ক্লিনিক্যাল ফিনিশে অ্যালেক্সান্ডার মিত্রভিচ করেন প্রথম গোল। ৩ মিনিট পর মায়ামির দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগে ব্যবধান বাড়িয়ে নেন আব্দুল্লাহ আল হামদান।

বিরতির আগ দিয়ে অবশ্য সুয়ারেজের কল্যাণে একটি গোল শোধ দিতে পারে মায়ামি। মেজর লিগ সকারে যোগ দেওয়ার পর এটাই ছিল তার প্রথম গোল। তার পর মেসির গোলে সমতাও ফিরিয়েছিল তারা। অফসাইডের কারণে পরে সেটি বাতিল হয়েছে যদিও। ৪৪ মিনিটে মাইকেল দেলাগদো হেড করে স্কোর ৩-১ করেছেন।

বিরতির পর বলা যায় এককভাবে মায়ামিকে ম্যাচে ফেরানোর ভিত গড়ে দেন ডেভিড রুইজ। বিপজ্জনক অঞ্চলে ফাউলের শিকার হলে ৫৪ মিনিটে স্পট কিক থেকে মেসির গোলে স্কোর ৩-২ হয়েছে। তার পর রুইজের গোলে আসে সমতা।

দুই দলেরেই সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে জয় সুনিশ্চিত করার। গতিপ্রকৃতি যেভাবে এগুচ্ছিল তাতে ড্রই সম্ভাব্য ফল মনে হচ্ছিল। কিন্তু শেষ দিকের ৮৮ মিনিটে আল হিলালের জয় সুনিশ্চিত হয় ম্যালকমের হেডে।

মায়ামি তার পর সৌদি আরবে বৃহস্পতিবার ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসরের মুখোমুখি হবে।  

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে