জোসেলুর জোড়া গোলে শীর্ষে ফিরেছে রিয়াল

স্পোর্টস ডেস্ক 
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫

স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইটা জমে উঠেছে পুরোপুরি। এবার চমক দেখাচ্ছে সারপ্রাইজ প্যাকেজ জিরোনা। তাদের সঙ্গেই মূলত লড়াই চলছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের জন্য গেতাফের বিপক্ষে তাদের ম্যাচটা পেছানো হয়েছিল। এক ম্যাচ হাতে থাকায় সেই সুযোগটা তারা নিয়েছে পুরোপুরি। এই গেতাফেকে গতকাল ২-০ গোলে হারিয়ে ফের শীর্ষস্থান দখলে নিয়েছে লস ব্লাঙ্কোস। জিরোনা দুই পয়েন্ট কম নিয়ে তাদের পরে অবস্থান করছে।

শুরু থেকেই আধিপত্য ধরে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ১৪ মিনিটে লাফানো হেডে গোলও পেয়ে যান জোসেলু। ক্রস করেছিলেন দানি কারভাহাল। ৩৮ মিনিটে তার সুযোগ ছিল সফরকারী রিয়াল মাদ্রিদের ব্যবধান বাড়িয়ে নেওয়ার। কিন্তু একহাতে তার শট সেভ করে দেন গোলকিপার দাভিড সোরিয়া। 

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির জন্য এই ম্যাচ আবার বাড়তি দুশ্চিন্তার কারণও হয়েছে পরে। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নিয়মিত গোলকিপার থিবা কুর্তোয়া, ডেভিড আলাবা ও এদের মিলিতাও। এদিন সেন্টার ব্যাক আন্তোনিও রুডিগার পায়ের ইনজুরিতে বিরতির পর আর মাঠেই ফেরেননি। 

বিরতির পর গেতাফের সুযোগ ছিল সমতায় ফেরার। গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন ম্যাসন গ্রিনউড। ৫১ মিনিটে তিনি শট নিলে সেটি আঘাত করে পোস্টে! ৫ মিনিট পর রিয়াল ব্যবধান বাড়াতে ভুল হয়নি জোসেলুর। ভিনিসিয়ুস জুনিয়রের পাসে নিচু শটে তুলে নেন নিজের জোড়া গোল। 

২২ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭। দুইয়ে থাকা জিরোনার সমান ম্যাচে অর্জন ৫৫। বার্সেলোনা ৪৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। 

/এফআইআর/     
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী