রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৬

গত কয়েক বছর ধরে রিয়াল মাদ্রিদ ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন চলছে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গায়ে স্প্যানিশ জায়ান্টদের জার্সি উঠবে, এমনটা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। কিন্তু সেটা বাস্তবে পরিণত হয়নি কখনও। ফরাসি আউটলেট লা প্যারিসিয়েন এবার দাবি করলো, রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপ্পে।

লা প্যারিসিয়েনের রিপোর্ট অনুযায়ী, এই মৌসুম শেষে রিয়ালে যোগ দেবেন পিএসজির তারকা ফরোয়ার্ড। তারা বলছে, ‘ফরাসি ফুটবলের সবচেয়ে বড় তারকা আগামী মৌসুমের বিশ্বের শীর্ষ ক্লাবে যোগ দেবেন।’

এই মৌসুমে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে। কয়েকবার স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার যোগ দেওয়ার খবর হালে পানি না পেলেও এবার সান্তিয়াগো বার্নাব্যুতে যাচ্ছেন।

এই রিপোর্টে অবশ্য জানানো হয়েছে, এখনও কোনও চুক্তি হয়নি দুই পক্ষের। তবে এমবাপ্পেকে নিজেদের ড্রেসিংরুমে নিতে সবচেয়ে বড় চুক্তির জন্য আলাপ চালিয়ে যাচ্ছে লা লিগার জায়ান্টরা।

গত আগস্টে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গে এমবাপ্পে বসেছিলেন। নতুন চুক্তি করার পথে তিনি ৮ কোটি লয়্যালিটি বোনাস না নেওয়ার ব্যাপারে রাজি হন, যেন চুক্তির মেয়াদ না বাড়ালেও পিএসজি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
এল ক্লাসিকোয় এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা 
এমবাপ্পে ফেরায় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ? 
আজ রাতে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম