কুনহার হ্যাটট্রিকে বিধ্বস্ত চেলসি

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৮

লিভারপুলের মাঠে আগের ম্যাচে ৪-১ গোলে হেরেছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকবার তাদের রক্ষণকে বুড়ো আঙুল দেখালো উলভস। ম্যাথিউস কুনহার হ্যাটট্রিকে রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে ৪-২ গোলে বিধ্বস্ত হলো ব্লুরা।

২০তম মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু দুই মিনিট পর জোয়াও গোমেসের পাস থেকে কুনহার শটে স্বাগতিক ডিফেন্ডার থিয়াগো সিলভার গায়ে লেগে বল জর্জে পেত্রোভিচকে পরাস্ত করে জালে জড়ায়।

উলভস হাফটাইমের ঠিক আগে এগিয়ে যায়। রায়ান আইত-নৌরির ডিফ্লেক্টেড শট অ্যাক্সেল দিসাসির গায়ে লেগে পেত্রোভিচকে দিকভ্রষ্ট করে জাল কাঁপায়।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কুনহা স্কোর ৩-১ করেন। ডিফেন্ডার মালো গুস্তো ফাউল করলে ৮২তম মিনিটে স্পট কিক থেকে হ্যাটট্রিক করেন তিনি।

নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে সিলভা সান্ত্বনাসূচক গোল করেন।

২৩ ম্যাচে দশম হারে ৩১ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে চেলসি। এক পয়েন্টে এগিয়ে থেকে ঠিক তাদের ওপরে উলভস।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী