অলিম্পিকের মূল পর্ব নিশ্চিত করায় মেসি বললেন, ‘ভামোস’

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬

অলিম্পিকের মূল পর্বের টিকিট কেটেছে আর্জেন্টিনা। টানা দুইবারের স্বর্ণ পদকজয়ী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। তরুণ আর্জেন্টাইনদের এই সাফল্যে দলটিকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার হয়ে ২০০৮ সালে অলিম্পিকে স্বর্ণ জেতা মেসি ইনস্টগ্রাম অ্যাকাউন্টে তরুণদের অভিনন্দন জানিয়ে এক পোস্টে লিখেছেন, ‘ভামোস।’ স্প্যানিশ শব্দ ভামোসের বাংলা অর্থ- এগিয়ে যাও। সঙ্গে ছিল বাহ্বার ইমোজি। 

গত মাসেই একটি রিপোর্ট প্রকাশিত হয়, যেখানে বলা হয় অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলতে আগ্রহী মেসি। তার সতীর্থ আনহেল ডি মারিয়াও সমানভাবে খেলতে আগ্রহী। নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ দল অলিম্পিকে অংশগ্রহণ করে থাকে। তবে মূল পর্বে তিনজন বেশি বয়সী খেলোয়াড় রাখার নিয়ম আছে। ওই কোটাতেই মেসি-মারিয়ারা খেলতে পারবেন।

দুজনের সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো আবার এই দলটির কোচ। তিনি দুজন অভিজ্ঞ তারকাকেই পেতে আগ্রহী, ‘লিও ও ডি মারিয়া বেছে নেওয়ার অধিকারটা অর্জন করেছে। ফলে তারা যদি অলিম্পিকে খেলতে চায়, সেটা অবশ্যই পারবে।’

অলিম্পিক গেমস শুরু ২০ জুন। চলবে ১৪ জুলাই পর্যন্ত। 

/এফআইআর/     
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি