বায়ার্ন ব্যর্থ হলেও এমবাপ্পের অনন্য কীর্তির পর জিতেছে পিএসজি  

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৯:৩২

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অপ্রত্যাশিত হার দেখেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে পিছিয়ে পড়েছে তারা। পুরো ম্যাচ জুড়েই জার্মান জায়ান্টদের এমন অবস্থা ছিল যা নিকট অতীতে দেখা যায়নি। এক পর্যায়ে তো ১০ জনের দল নিয়ে তাদের খেলতে হয়েছে। 

৬৯ মিনিটে লাৎসিওর গোলটি আসে পেনাল্টির কল্যাণে। ৬৭ মিনিটে বায়ার্নের ডিফেন্ডার দায়োত উপামেকানো গুস্তাভ ইসাকেনের ওপর বাজে চ্যালেঞ্জ করলে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি তারকা। তাতে স্পট কিক থেকে জাল কাঁপাতে কোনও ভুল হয়নি সিরো ইম্মোবিলের। 

পুরো ম্যাচেই নখতদন্তহীন ছিল বায়ার্ন। তারা এতই কোণঠাসা ছিল যে ২০১৯ সালের পর এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে লক্ষ্যে রাখতে পারেনি কোনও শট। অথচ এই ম্যাচের স্পষ্ট ফেভারিট ছিল বায়ার্ন। বুন্দেসলিগায় লেভারকুসেনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ভাবা হচ্ছিল এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে। কিন্তু টানা দ্বিতীয় হারে চাপটা আরও বেড়ে গেছে। দুই ম্যাচেই তারা গোল করতে পারেনি। 

গোল করে অনন্য কীর্তি গড়েছেন এমবাপ্পে বায়ার্নের ব্যর্থতার দিনে অবশ্য কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শেষ ষোলোর প্রথম লেগে তারা রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে। যদিও স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই যে, জয়টা ছিল কষ্টার্জিত।  

পার্ক দ্যু প্রিন্সেসে অপরাজিত থেকে মাঠে নেমেছিল সোসিয়েদাদ। ডি গ্রুপের শীর্ষ দল ছিল তারা। ৫৮ মিনিটে এমবাপ্পের প্রথম গোলের আগ পর্যন্ত তারাই ছিল সেরা দল। তার পর তো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিক দল।

মার্কুইনহোসের কর্ণার থেকে প্রথম গোলের পর অনন্য কীর্তিও গড়েছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা দশ গোল করা প্রথম খেলোয়াড় তিনি। তার পর ৭০ মিনিটে স্কোর হয় ২-০। ব্যবধান বাড়িয়ে নেন বার্কোলা। 

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী