সাত বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে ফাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৬

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে আজ বুধবার বাংলাদেশের প্রাথমিক দল ঘোষিত হয়েছে। সেই দলে রয়েছেন ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও। এমন দিনে শুভ কাজটিও সেরে ফেলেছেন শেখ জামালে খেলা ফুটবলার। সাত বছর প্রেমের পর গাঁটছড়া বেঁধেছেন কনে ইমা সুলতানার সঙ্গে। ফাহিমের পৈতৃক বাড়ি সিরাগজগঞ্জের সদরে হয়েছে বিয়ের অনুষ্ঠান। 

ইমার সঙ্গে ২০১৭ সালে ফাহিমের প্রথম পরিচয়টা বন্ধুর মাধ্যমে। এরপর সেই বছরেই সাইফ স্পোর্টিংয়ে থাকার সময় বিকেএসপিতে অনুশীলন হয়েছিল। ফাহিম তখন দেখা করেছিলেন ইমার সঙ্গে। ইমা তখন বিকেএসপিতে পড়তেন। সেই বন্ধন আজ পরিণয়ে রূপ নিলো।

কনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে স্পোর্ট সায়েন্সে পড়ছেন। বাড়ি কিশোরগঞ্জে। ফাহিম ইমাকে নিয়ে ঢাকায় আসতে আসতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজই বিয়েটা সেরে ফেললাম। আমাদের প্রেমের বিয়ে। ইমার সঙ্গে পরিচয়ের পর আমার খেলা ফলো করতো। এখন পুরোপুরি ফুটবল ফলো করে। বলতে পারেন একজন ফুটবল সমর্থকও।’

আগামী ২ মার্চ বাংলাদেশ দল যাবে সৌদি আরবে। সেখানে প্রস্তুতির পর ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী