সৌদি আরবে অনুশীলন শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ১৩:১১আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৩:১১

মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল এখন সৌদি আরবের তায়েফ সিটিতে রয়েছে। একদিন আগে সেখানে পৌঁছে রবিবার রাতে হালকা অনুশীলনও করেছে জামাল ভূঁইয়ারা।

কিং ফাহাদ স্পোর্টস সিটিতে বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করেছে। ফুটবলারদের হালকা ঠাণ্ডা ও বাতাসের মধ্যে অনুশীলন করতে হয়েছে। জাতীয় দলের ম্যানেজার আমের খান সৌদি আরব থেকে বলেছেন, ‘তায়েফের আবহাওয়া সৌদির অন্য শহর থেকে একটু ভিন্ন। স্থানীয়রা বলছেন সন্ধ্যার দিকে কিছুদিন আগে আরও বেশি ঠাণ্ডা ছিল। এখন সেই তুলনায় একটু কম।’

কিং ফাহাদ স্পোর্টস সিটির অনুশীলন নিয়ে খুশি বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাববেরা, ‘এখানে বেশ সুন্দর পরিবেশ ও অনুশীলন ব্যবস্থা। আমাদের খেলোয়াড়রাও উপভোগ করছে। আজকের (গতকাল) অনুশীলন অনেকের জন্য প্রায় সপ্তাহ খানেক পর (প্রিমিয়ার লিগ শেষে বিরতির পর) হয়েছে। আশা করছি, পরিস্থিতির সঙ্গে সবাই খাপ খাইয়ে নিতে পারবে।’

ডিফেন্ডার রহমত মিয়া হালকা ঠাণ্ডায় অনুশীলন করে বলেছেন, ‘এখানকার আবহাওয়া এখন অনেকটা বাংলাদেশের মতো। রাতে হালকা ঠাণ্ডা পড়ছে। আমরা সবাই ঠিকমতো এখানে এসে পৌঁছেছি, অনুশীলনও হলো। আশা করছি ভালো প্রস্তুতি হবে।’

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটি হবে আগামী ২১ মার্চ কুয়েতে ও ২৬ মার্চ ঢাকায়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম