ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ২৩:৪৯আপডেট : ১৬ মার্চ ২০২৪, ২৩:৪৯

লা লিগা শিরোপা অর্জনের পথে আরও শক্ত অবস্থান নিলো রিয়াল মাদ্রিদ। শনিবার ওসাসুনার মাঠে ৪-২ গোলে জিতেছে তারা। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে জিতে ১০ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে মাদ্রিদ ক্লাব।

৭২ পয়েন্ট নিয়ে এক নম্বরে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা জিরোনা শনিবার গেটাফের মুখোমুখি হবে। আর রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট পেছনে থাকা বার্সেলোনা রবিবার খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

চার মিনিট যেতেই ভিনিসিয়ুস এগিয়ে দেন রিয়ালকে। ওসাসুনার আন্তে বুদিমির তিন মিনিট পর সমতা ফেরান। দানি কারভাহাল ১৮ মিনিট পর রিয়ালকে আবার এগিয়ে দেন। 

৬১তম মিনিটে ব্রাহিম দিয়াজ স্কোর ৩-১ করেন। তিন মিনিট পর বক্সের মধ্যে আড়াআড়ি শটে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস।

স্টপেজ টাইমে ওসাসুনা দ্বিতীয় গোল করে। বক্সের মধ্যে কাটব্যাক থেকে বল পেয়ে ইকার মুনোজ শক্তিশালী শটে জাল কাঁপান।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান