বরখাস্ত হলেন জাভি

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৪, ১৮:২৬আপডেট : ২৪ মে ২০২৪, ১৮:৪২

গত জানুয়ারিতে জাভি হার্নান্দেজ নিজেই ঘোষণা দিয়েছিলেন, এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন। কাতালান জায়ান্টদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে তার, কিন্তু অন্যভাবে। তাকে বরখাস্ত করা হয়েছে।

গত এপ্রিলে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার জোরাজুরিতে আগের সিদ্ধান্ত থেকে সরে আসেন জাভি। আরও এক মৌসুম থেকে যাওয়ার ব্যাপারে ক্লাবের সঙ্গে সম্মতিতে পৌঁছান। 

কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার প্রায় তিন সপ্তাহ যেতেই বরখাস্ত করা হলো জাভিকে। সম্প্রতি ক্লাবের আর্থিক সংকট নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েন সাবেক বার্সা মিডফিল্ডার। বোর্ডের সদস্যদের দাবির মুখে লাপোর্তা তাকে ছাঁটাই করলেন।

আজ শুক্রবার এক বৈঠকে লাপোর্তা জাভিকে জানিয়ে দেন, ২০২৪-২৫ মৌসুমে বার্সার প্রথম দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারবেন না।

বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘এফসি বার্সেলোনা জাভিকে কোচ হিসেবে এবং একজন খেলোয়াড় ও দলের অধিনায়ক হিসেবে তার কাজের জন্য ধন্যবাদ জানায়। ভবিষ্যতে তার প্রত্যেক সাফল্যের জন্য শুভ কামনা।’

জাভি শেষবার বার্সার ডাগআউটে দাঁড়াবেন আগামী রবিবার সেভিয়ার মাঠে। এই ম্যাচ দিয়ে শেষ হবে লা লিগা মৌসুম। আর বিদায়ী মৌসুমটা খালি হাতেই শেষ করতে হচ্ছে জাভিকে।

বার্সা বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পরবর্তী নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিক নতুন মৌসুমে কাতালানদের সঙ্গে যোগ দিচ্ছেন।

২০২১ সালে রোনাল্ড কোম্যানের জায়গায় বসেন জাভি। গত মৌসুমে বার্সাকে লা লিগা শিরোপা এনে দেন, যা ২০১৯ সালের পর প্রথম। এবার মৌসুমের শুরুর দিকে অধারাবাহিক থাকায় জানুয়ারিতে বিদায়ের ঘোষণা দেন জাভি। তারপর থেকেই অন্যরূপে আবির্ভাব হয় বার্সার, একে একে ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদকে চাপে রেখেছিল। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল তারা, কিন্তু পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়। আর লা লিগায় পথ হারিয়ে শিরোপাটাও দিয়ে দিতে হয়েছে রিয়ালকে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম