সৌদি আরবে দারুণ অভিজ্ঞতা নিয়ে কুয়েতের পথে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৪, ১৭:১৪আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৭:৫৮

বিশ্বকাপ বাছাইয়ে ২১ মার্চ ফিলিস্তিন ম্যাচ সামনে রেখে সৌদি আরবে এবারও প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। রবিবার বিকালে জেদ্দা থেকে কুয়েতের বিমানে চড়েছেন জামাল ভূঁইয়ারা। 

কুয়েত যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ঝরেছে কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠে। সৌদি আরবে আবাসিক ক্যাম্প করে জাতীয় দলের কোচ বলেছেন, ‘প্রত্যাশা অনুযায়ী সৌদি আরবের ক্যাম্পে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখানে ক্যাম্প করার সুযোগ পেয়ে আমরা খুশি ছিলাম, গত বছরও এখানে ক্যাম্প করেছিলাম। বছরজুড়ে যে ধারণা নিয়ে কাজ করেছি, সেটার উন্নতির জন্য এখানকার সুযোগ-সুবিধা ভালো। নতুন খেলোয়াড়দের জন্য এ বছরের ভিত তৈরি করে দেবে এই ক্যাম্প।’

প্রস্তুতি ছাড়া সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। যার প্রথমটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। দ্বিতীয়টিতে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যা ফিলিস্তিনের বিপক্ষে কাজে দেবে বলে মনে করেন কাবরেরা, ‘আবাসন, খাবার, জিমনেশিয়াম, আতিথেয়তা- সবকিছুই দারুণ ছিল। প্রতিদিন আমরা খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে বসেছি, টিম মিটিং করেছি, খেলোয়াড়দের ভাবনা-মতামত ভাগাভাগি করেছি। সুদানের বিপক্ষে খেলার সুযোগও পেয়েছি, যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

প্রস্তুতি শেষে ফিলিস্তিনের বিপক্ষে ভালো কিছুর সম্ভাবনা দেখছেন কোচ। তার কথা, ‘যে কৌশল নিয়ে আমরা কাজ করেছি, তা আরেক ধাপ এগিয়েছে। সুদানের বিপক্ষে আমরা ইতিবাচক দিক দেখেছি, এখন সেটা মূল ম্যাচে করে দেখাতে হবে। ইতিবাচক বিষয় হচ্ছে, দলে অনেক তরুণ ও নতুন খেলোয়াড় এসেছে; যারা আমাদের ধ্যান-ধারণা, পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিয়েছে এবং খুব ভালোভাবে সাড়া দিচ্ছে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের