সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর

স্পোর্টস ডেস্ক 
১৯ মার্চ ২০২৪, ০৯:৩১আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯:১৬

বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। কিন্তু সেই ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই দলটিকে খেলতে হচ্ছে। 

শুরুতে গত সপ্তাহে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল আল নাসর অধিনায়কের। সেটা ২৪ জনে নামিয়ে আনলে সেখানে রোনালদোকে বাদ দিয়েই দল চূড়ান্ত করা হয়েছে। বাদ পড়া আটজনের মধ্যে পর্তুগিজ প্রাণভোমরা অন্যতম। আরও যারা বাদ পড়েছেন তারা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স। 

একটি ম্যাচের জন্য তারা বাদ পড়লেও পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। 

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সৌদি প্রো লিগে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন। শুক্রবার লিগে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও স্কোর করেছেন তিনি। যতটুকু জানা গেছে, বর্তমানে সৌদি আরবেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ৩৯ বছর বয়সী।

  /এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী