রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে আল নাসরের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১০:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১০:৪৭

সৌদি প্রো রিগে ঘরের মাঠে ১০ জনের আল তাইকে ৫-১ গোলে হারালো আল নাসর। প্রথমার্ধেই দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ভার্জিল মিসিজানকে হারায় অতিথিরা, তারপর থেকে কোনও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তারা। ক্রিস্টিয়ানো রোনালদো করেন তার ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক, তিন গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

২০তম মিনিটে ওটাভিওর ভাসানো বল জালে জড়ায়। ব্রোজোভিচ হেড করতে চেয়েও বলে সংযোগ করতে পারেননি। পর্তুগিজ মিডফিল্ডার নাম লেখান গোলদাতার খাতায়।

দুই মিনিট পর ১০ নম্বর জার্সিধারী মিসিজানের চমৎকার ফিনিশিংয়ে সমতা ফেরায় তাই। ৩৬তম মিনিটে গোলের চেষ্টায় নাসর কিপার ওসপিনার সঙ্গে সংঘর্ষ লেগে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই ফরোয়ার্ড।

এই সুযোগ কাজে লাগিয়ে নাসর প্রথমার্ধ শেষ করার আগে আবার লিড নেয় নাসর। যোগ করা সময়ের সপ্তম মিনিটে সাদিও মানের ক্রস থেকে ঘারিব স্কোর ২-১ করেন।

তারপর শুরু রোনালদোর গোল উৎসব। ৬৪তম মিনিটে ডানপ্রান্ত থেকে মানের নিচু ক্রসে ডানপায়ের শটে জাল কাঁপান পর্তুগিজ উইঙ্গার। তিন মিনিট পর ক্রসবারে লেগে ফিরে আসা বল জালে জড়িয়ে দেন তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে হেড করে রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম