উন্নতির ধারায় থাকা বাংলাদেশকে হারাতে চায় ফিলিস্তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ১৪:৫২আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৪:৫২

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ কিংবা ফিলিস্তিনের একদিক দিয়ে বেশ মিল। দু’দলের কেউ এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি! তাই আজ বৃহস্পতিবার তাদের সামনে তিন পয়েন্টের হাতছানি। তবে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে পয়েন্ট আদায় করা যে কঠিন, তা আগেই বুঝিয়ে দিয়েছেন হাভিয়ের কাবরেরা। আর ফিলিস্তিন কোচ তো সরাসরি বলে দিয়েছেন, জয়ই তাদের মূল লক্ষ্য। কুয়েতের জাবের আল আহমাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় হবে দুই দলের লড়াই। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাছাইয়ে ‘আই’ গ্রুপে দু’দলের অবস্থান সমান হলেও ফিলিস্তিন কিন্তু দারুণ পারফর্ম করছে। বাংলাদেশ এরই মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৭-০ ব্যবধানে। এরপর ঢাকায় লেবাননের সঙ্গে করেছে ১-১ ড্র। এক পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে নিচে রয়েছে তারা।

ফিলিস্তিনেরও সমান ১ পয়েন্ট। লেবাননের সঙ্গে গোলশূন্য ড্র এবং অস্ট্রেলিয়ার কাছে হেরেছে মাত্র ১-০ গোলের ব্যবধানে। তাদেরও অর্জন এক পয়েন্ট।

আগেই বলা হয়েছে, ফিলিস্তিনের সাম্প্রতিক দলটি বেশ শক্তিশালী। বিশেষ করে বাংলাদেশের জন্য আতঙ্ক হতে পারেন ওবে দাব্বাহ। কাতারের এশিয়ান কাপে এই ফরোয়ার্ড করেছেন ৩ গোল। তাই বিশ্বনাথ-তপুর বর্মণদের বেশ সতর্ক থাকতে হচ্ছে।

ফিলিস্তিন কোচ মাকরাম দাবৌব চাইবেন, যত দ্রুত সম্ভব গোল বের করে জয় নিয়ে মাঠ ছাড়তে। ম্যাচের আগে জানালেন সেই কথাই, ‘জয় ছাড়া আমাদের ভিন্ন কোনও চাওয়া নেই। বাছাই পার হওয়ার জন্য এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলকেও আমরা অনুসরণ করেছি। উন্নতির ধারাবাহিকতায় আছে তারা। (সৌদি আরবে) সুদানের বিপক্ষে খেলা দুটি প্রস্তুতি ম্যাচে একটিতে ড্র করেছে, অন্যটিতে হেরেছে।’

বাংলাদেশকে ধরাশায়ী করতে এখন এশিয়ান কাপের ছন্দটাই ধরে রাখতে চায় ফিলিস্তিন। কাতারে এশিয়ান কাপে তারা যে গতিতে খেলেছে, কুয়েতের মাঠেও সেটা ধরে রাখার পণ মাকরাম দাবৌবের। ফিলিস্তিন কোচ সেদিকে জোর দিয়ে বলেছেন, ‘বাছাইয়ে ওরা লেবাননের বিপক্ষে ভালো খেলেছে, ড্র করেছে। আমাদের বিপক্ষে খেলার জন্য তারা সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পও করেছে। আমরা কিন্তু এশিয়ান কাপে যে স্পিরিট নিয়ে খেলেছি, সেভাবেই খেলবো এবং খেলোয়াড়দের প্রতি দারুণ আত্মবিশ্বাস আছে আমার।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের