মেসির মতো ডি মারিয়াকেও প্রাণনাশের হুমকি

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১২:২০আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১২:২০

খু্ব বেশি দিন আগের কথা নয়। পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া সপ্তাহখানেক আগে বলেছিলেন, ক্যারিয়ারটা ছেলেবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালে শেষ করতে চান তিনি! এই ঘোষণার পর নিজের জন্ম শহরে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়েছে আর্জেন্টাইন তারকাকে। 

ডি মারিয়ার মতো লিওনেল মেসির জন্মও একই শহরে। কিন্তু এই শহরে মাদক নিয়ে সহিংসতা চরম মাত্রায় পৌঁছেছে। বলা হচ্ছে, এই হুমকি দেওয়া হয়েছে মাদক সংহিসতার সঙ্গে জড়িত গ্যাংদের পক্ষ থেকে!

স্থানীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে, একটি গাড়ি থেকে ডি মারিয়ার বাড়িতে একটি চিহ্ন রেখে যাওয়া হয়েছে। যেখানে লেখা আছে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও আর্জেন্টাইন তারকার পরিবারের জীবনের নিশ্চিয়তা দিতে পারবে না। তাতে লেখা ছিল, ‘তোমার ছেলে অ্যাঞ্জেল কে বলো রোজারিওতে না ফিরতে। কারণ, সেটা হলে আমরা তোমাদের পরিবারের একজন সদস্যকে খুন করবো। তখন পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা কোনও ধরনের কাগজ রেখে যাই না। শুধু বুলেট আর মৃত মানুষ রেখে যাই।’

গত বছর একই শহরে জন্ম নেওয়া লিওনেল মেসিকেও হুমকি দেওয়া হয়েছিল। তার আগে সেখানে মেসির স্ত্রী আন্তোনেলা রুকোজ্জোর পরিবারের মালিকানাধীন একটি সুপারমার্কেটে অজ্ঞাত বন্ধুকধারী হামলাও চালায় সেখানে।

  /এফআইআর/          
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে