ব্রাজিল ম্যাচকে ‘বিশ্বকাপ সেমিফাইনাল’ মনে করে খেলবে স্পেন

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১৩:২৭আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৩:২৭

গত শুক্রবার বছরের প্রথম হার দেখেছে স্পেন। তার জন্য মূল খেলোয়াড়দের অনুপস্থিতি কম দায়ী নয়। ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ সময় কাটানো ২৭ বছর বয়সী মিডফিল্ডার রদ্রির মতো খেলা হয়নি দানি কারভাহাল ও আলভারো মোরাতার। তিনজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে অবশ্য সুখবর দিয়েছেন স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে। রদ্রিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাচ্ছে ২০১০ বিশ্বকাপ জয়ীরা।

ব্যক্তিগত কারণে স্পেনের অনুশীলন ক্যাম্পে টানা তিনদিন ছিলেন না রদ্রি। শুক্রবার কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তার অনুপস্থিতি টের পাওয়া গেছে। তবে ব্রাজিল ম্যাচের আগে স্পেন কোচ বলেছেন, ‘রদ্রির আসলে পারিবারিক কারণে যেতে হয়েছে। সে আমাদের সঙ্গে আজ (সোমবার) যোগ দেবে। ব্রাজিল ম্যাচের জন্য সে প্রস্তুত। ফলে কোনও ধাক্কা ছাড়াই মাঠে নামবে।’

ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ব্রাজিল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপের পর স্পেনের মুখোমুখি হচ্ছে। সেবার ৩-০ গোলে জয়ী হয়েছিল সেলেসাওরা। দুই দলের সর্বশেষ প্রীতি ম্যাচটিও ছিল ১৯৯৯ সালের নভেম্বরে। তখন অবশ্য লড়াইটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে।

সব মিলে দুই দল ৯বার মুখোমুখি হয়েছে। তাতে ব্রাজিলের জয়ের পাল্লাই ভারি। তারা জিতেছে ৫ ম্যাচ আর লা রোহারা দুটি। বাকি ম্যাচ ড্র হয়েছে। তাই ব্রাজিলের এই ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখছে স্পেন। স্পেন কোচের কাছে তো এই ম্যাচ বিশ্বকাপের সেমিফাইনাল, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচ মানে সবটা ঢেলে দেওয়া। এটাকে বিশ্বকাপের সেমিফাইনাল বলা চলে। ফলে আমরা জানি কাদের মুখোমুখি হচ্ছি। লড়াইটা বাস্তবেই ব্লকব্লাস্টার হতে চলেছে।’ 

ম্যাচটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায়।

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি