রাফিনহার গোলে ১০ জনের লাস পালমাসকে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪, ১০:০৩আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১০:০৩

গোলপোস্ট আর রক্ষণে বার্সেলোনা দারুণ ফর্মে আছে। টানা পাঁচ ম্যাচ প্রতিপক্ষকে কোনও গোল করতে দেয়নি তারা। সবশেষ লাস পালমাসকে ব্যর্থ করেছে কাতালান জায়ান্টরা। কিন্তু ১-০ গোলের জয়ে তুষ্ট নন কোচ জাভি হার্নান্দেজ। 

কারণ আধঘণ্টা হওয়ার আগেই প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হয়েছিল। তারপরও গোল বেশি করতে পারেনি বার্সা। জাভি বলেছেন, ‘আমাদের আরও বেশি গোলে জেতা উচিত ছিল। ম্যাচ শেষ করে দেওয়ার পরিষ্কার কয়েকটি সুযোগ পেয়েছিলাম। আমরা খেলেছি ১০ জনের বিরুদ্ধে এবং অনেক সুযোগ তৈরি করেছিলাম। সুতরাং আমি মনে করি না এক গোল যথেষ্ট ছিল।’

শেষ ৯ লা লিগা ম্যাচে সপ্তম জয় পেলো বার্সেলোনা। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট তাদের। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ বেশি খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে।

বার্সেলোনার দুই ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি ও রাফিনহা শুরুতেই গোল করলেও বিল্ডআপের সময় অফসাইডের কারণে তা বাতিল হয়। লাস পালমাস ২৪তম মিনিটে ১০ জনের দল হয়ে যায়। এগিয়ে আসা রাফিনহাকে থামাতে গিয়ে ফাউল করেন গোলকিপার আলভারো ভায়েস। তাকে লাল কার্ড দেখানো হয়। গোলকিপার অ্যারন এস্কান্ডেলকে জায়গা করে দিতে দলটির একমাত্র ফরোয়ার্ড মুনির মাঠ ছাড়েন।

এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসের বৃষ্টিস্নাত ম্যাচে বলের দখলে আধিপত্য ধরে রাখে। ৩৫তম মিনিটে লেভানডোভস্কি লিড এনে দিতে পারতেন। কিন্তু তার হেড বারে লাগে।

বিরতির মিনিটখানেক আগে ফারমিন লোপেজের শট গোলপোস্ট ঘেষে বেরিয়ে যায়। রাফিনহাও একইভাবে সুযোগ নষ্ট করেন। 

মাঠে নামার তিন মিনিট পর বার্সার একমাত্র গোলে অবদান রাখেন জোয়াও ফেলিক্স। ৫৯তম মিনিটে তার দারুণ ক্রসে জাল কাঁপান রাফিনহা।

৬৮তম মিনিটে একেবারে গোলমুখের সামনে থেকে বারে আঘাত করেন ফেলিক্স।

আগামী মাসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে জিতে প্রস্তুতি শেষ করলো তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম