এটা লজ্জাজনক লা লিগার গোললাইন প্রযুক্তি নেই: জাভি 

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ০৯:৪৩আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:১০

মৌসুমের শেষ এল ক্লাসিকো। কাগজে-কলমে এই ম্যাচের ওপরই মোটামুটি শিরোপা ভাগ্য নির্ভর করছিল। বার্সেলোনার সুযোগ ছিল শিরোপা লড়াইয়ে নতুন আশার সঞ্চার করার। কিন্তু তাদের ৩-২ গোলে হারিয়ে ১১ পয়েন্টের ব্যবধান নিয়ে ৩৬তম লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর অবশ্য গোললাইন প্রযুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেস। 

ঘটনাটা ২৮ মিনিটের। তখনও স্কোর লাইন ১-১। লামিনে ইয়ামালের ফ্লিক কোনওমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন। বার্সার দাবি বলটা গোললাইন অতিক্রম করলেও সেটা দেওয়া হয়নি। যেহেতু অফিশিয়ালরা ভিডিও অ্যাসিসট্যান্ট রিভিউ দেখেও বিষয়টা প্রমাণ করতে পারেননি। গোলটি হলে বার্সাকে আর শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থায় চলে যেতে হতো না। তাই ম্যাচের পর ক্ষুব্ধ জাভির প্রতিক্রিয়া ছিল এমন, ‘এটা লজ্জাজনক। অন্যান্য শীর্ষ লিগে গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হয়। এমনকি প্রিমিয়ার লিগেও। কিন্তু লা লিগায় সেটা নেই। বিশ্বের সেরা লিগের একটি হতে হলে আমাদের এই জায়গায় উন্নত হতে হবে। প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।’

ওই ঘটনায় কোচের সঙ্গে গলা মিলিয়েছেন বার্সেলোনা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনও, ‘ফুটবলের জন্য বিষয়টা খুবই লজ্জাজনক। আমার ভাষা নেই। অনেক কিছুর জন্য প্রচুর অর্থ থাকলেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটার জন্য কিছুই নেই।’

দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান নিয়ে মাঠে নেমেছিল শীর্ষ দল রিয়াল। খেলা শেষে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে। আর ছয় ম্যাচ বাকি। কাগজে কলমে বার্সার শিরোপার জয়ের সম্ভাবনা টিকে থাকলেও বাস্তবে তা অসম্ভব বলা চলে। ম্যাচের পর জাভির কথা, তারা এই ম্যাচ জেতার যোগ্য ছিল, ‘আমরা খুব ভালো লড়াই করেছি। কিন্তু আমার মনে হয় তিন পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম।’

 

/এফআইআর/     
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম