এত আগেই ডাবল ট্রেবলের স্বপ্ন না দেখতে গার্দিওলার হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ২০:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০:৩৬

গত মৌসুমের মতো আরেকবার ট্রেবল জেতার সম্ভাবনা হাতছানি দিচ্ছে ম্যানচেস্টার সিটিকে। দলের মিডফিল্ডার বার্নার্ডো সিলভা ও তার সতীর্থরা উজ্জীবিত হয়ে আছেন। তবে কোচ পেপ গার্দিওলা এত আগেই স্বপ্ন দেখার ব্যাপারে সতর্ক করলেন শিষ্যদেরকে।

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে সিটি। গত মৌসুমেও প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে মাদ্রিদ ক্লাবকে হারায় তারা।

৩-৩ গোলে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ড্র নিয়ে ফিরেছে সিটিজেনরা। দ্বিতীয় লেগ ঘরের মাঠে হওয়ায় ভালো ফলের আশায় গার্দিওলার দল। 

এই বাধা উতরে গেলে টানা দ্বিতীয় মৌসুমে ডাবল ট্রেবল জয়ের আশা বেঁচে থাকবে ম্যানসিটির। প্রিমিয়ার লিগের শীর্ষে তারা। এফএ কাপের সেমিফাইনালেও উঠেছে দল।

গার্দিওলা সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার খেলোয়াড়দের বলছি না যে এই অনুভূতিটা মনে এনো না। কিন্তু আমার মত ভিন্ন। আমরা এসব অনুমিত স্বপ্ন থেকে অনেক দূরে।’

আর কয়েকটি ধাপ পেরোলে ডাবল ট্রেবলের স্বপ্ন দেখতে আপত্তি নেই স্প্যানিশ কোচের, ‘আমরা যখন এফএ কাপ ফাইনালে উঠবো এবং প্রিমিয়ার লিগের দুই বা তিন ম্যাচ (বাকি) থাকবে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে থাকবো, তখন আমি এটা নিয়ে ভাবতে শুরু করবো। গত মৌসুমে আমরা যখন এফএ কাপ ফাইনালে ম্যানইউকে হারিয়েছিলাম, তখন থেকে ট্রেবলের কথা ভাবতে শুরু করেছিলাম।’

আগামী শনিবার ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে ম্যানসিটি। হাতে ছয় ম্যাচ রেখে প্রিমিয়ার লিগে আর্সেনাল ও লিভারপুলের চেয়ে দুই পয়েন্টে এগিয়েও তারা।

গত মৌসুমে প্রথমবার ট্রেবল জিতে ১৯৯৮-৯৯ মৌসুমে গড়া ম্যানইউর কীর্তি ছুঁয়েছিল সিটি। তবে এখন পর্যন্ত ইউরোপে কোনও দল টানা এই কীর্তি গড়তে পারেনি এবং কোনও ইংলিশ ক্লাব দুইবার ত্রিমুকুট মাথায় পরতে পারেনি।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের