ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ১৯:০৯আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৯:০৯

আর্সেনাল ও লিভারপুল জেতায় ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এক নম্বরে থাকা আর্সেনালের (৭৭) চেয়ে দুই ম্যাচ কম খেলে চার পয়েন্ট পেছনে তারা। আর সিটির (৭৩) চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে থেকে দুই নম্বরে লিভারপুল (৭৪)। শিরোপার দৌড়ে টিকে থাকতে বৃহস্পতিবার ও রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে সিটিজেনরা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে আগামী ম্যাচের আগে বড় ধাক্কা খেলো হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। এই ম্যাচেও তারা সেরা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডকে পাচ্ছে না। 

গত শনিবার চেলসির বিপক্ষে এফএ কাপ সেমিফাইনালেও নরওয়েজিয়ান স্ট্রাইকারকে পায়নি সিটি। আগের সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের ম্যাচে পেশীর চোট পান হাল্যান্ড। অবশ্য তাকে ছাড়াই চেলসিকে ১-০ গোলে হারিয়ে  ফাইনালে উঠে গেছে ম্যানসিটি।

ওই ম্যাচের পর কয়েকদিন পার হলেও পুরোপুরি সেরে ওঠেননি এই মৌসুমে সিটির সর্বোচ্চ ২০ গোল করা হাল্যান্ড। আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর ম্যাচে দলের সঙ্গে অ্যামেক্স স্টেডিয়ামেও যাচ্ছেন না তিনি।

সিটি কোচ পেপ গার্দিওলা জোর দিয়ে বলেছেন, হাল্যান্ডের ইনজুরি গুরুতর নয়। রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে তার খেলার সম্ভাবনা জোরালো।

অবশ্য হাল্যান্ড সাইডলাইনে থাকলেও গার্দিওলা পাচ্ছেন ইংল্যান্ডের তারকা ফিল ফডেন ও জন স্টোন্সকে। ফিটনেস নিয়ে উদ্বেগ কাটিয়ে ব্রাইটনের বিপক্ষে ফেরার সবুজ সংকেত পেয়েছেন দুজন।

বুধবার রিপোর্টারদের গার্দিওলা বলেন, ‘আর্লিং কালকের জন্য প্রস্তুত নয়। অন্য দুজন প্রস্তুত। আমি জানি এটা বড় সমস্যা নয়। কিন্তু এই ম্যাচের জন্য তাকে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী