মেলবোর্নে ৭-০ গোলে হার ছিল মিস্টেক: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ২০:২৫আপডেট : ০৫ জুন ২০২৪, ২০:২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের অতীত লড়াই কখনও সুখকর ছিল না।  ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে দুই লেগে ৫-০ ও ৪-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছে। এবার ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তো সকারুসরা গোলের মালা পরিয়েছে তাদের। মেলবোর্নে ৭-০ গোলের হারটা এখনও দগদগে ঘাঁয়ের মতো হয়ে আছে। কাল বৃহস্পতিবার নিজেদের মাঠে আবারও সকারুসদের সামনে অগ্নি পরীক্ষায় মোরসালিন-জামালরা। মেলবোর্নের সেই বড় ব্যবধানে হারটাকে ‘মিস্টেক’ ছিল মনে করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। অতীত ভুলে এখন ঘরের মাঠে ইতিবাচক লড়াইয়ের আশা ৩৪ বছর বয়সী মিডফিল্ডারের।

আগামীকালকের ম্যাচ সামনে রেখে কিংস অ্যারেনায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। এরপর ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে প্রথম লেগে সাত গোলে হার নিয়ে বিব্রতকর প্রশ্ন শুনতে হয়েছে জামাল ভূঁইয়াকে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য হারের পেছনে নানান ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, ‘ওখানে আবহাওয়া প্রতিকূল ছিল (মেলবোর্ন)। অনেক ঠাণ্ডা ছিল, সবাইকে হাতে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এছাড়া ৭-০ গোলে হারটি ছিল একটা মিস্টেকের মতো। এখানে নিজেদের মাঠে খেলা। সমর্থক থাকবে, পরিবারের সদস্যরা থাকবে। এখানে আমরা নিজেদের মেলে ধরতে চাই।’

মেলবোর্নে তাসের ঘরের মতো বাংলাদেশ দলের রক্ষণভাগ ভেঙে পড়েছিল। ঢাকায় অন্তত তা হতে দিতে চায় না স্বাগতিকরা। সাধ্যমতো লড়াই করতে চেয়েছে। নিজেদের চেনা জানা মাঠে সমর্থক পরিবেষ্টিত হয়ে উজ্জীবিত খেলা খেলতে চাইছে।

জামাল তাই অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, ‘মেলবোর্নে কী হয়েছে সেটা আমরা ভুলে যেতে চাই। কালকে একটা ভালো সুযোগ আছে আমাদের। সবাই পারফর্ম করে দেখাতে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি