মেসির বদলি হয়ে নামার ম্যাচে ডি মারিয়ার গোলে জিতলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৪, ০৯:৪৫আপডেট : ১০ জুন ২০২৪, ১০:০০

সামনেই কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশন। তার আগে আত্মবিশ্বাসের জ্বালানি সংগ্রহ করে নিচ্ছে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচে আলবিসেলেস্তেরা ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে।

ম্যাচের আগেই জানা গিয়েছিল, ফিটনেসের কথা ভেবে পুরো ম্যাচে মেসিকে খেলানো হবে না। হয়েছেও তাই। তাকে বেঞ্চে রেখে অধিনায়কের আর্মব্যান্ড পরানো হয় অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ম্যাচের একমাত্র গোলটিও করেছেন তিনি। ক্রিস্তিয়ান রোমেরোর থ্রু বল ধরে বিরতির ৫ মিনিট আগে জাল কাঁপিয়েছেন। আর্জেন্টিনার হয়ে যা তার ৩১তম গোল।
 
৫৬ মিনিটে ডি মারিয়া মাঠ ছাড়লে তার বদলি হয়ে খেলেছেন মেসি। কিন্তু কাতার বিশ্বকাপ জয়ী তারকা স্কোর লাইনে আর হেরফের করতে পারেননি।

দলকে জেতাতে অবদান রেখে ডি মারিয়া ম্যাচের পর বলেছেন, ‘আমরা এই জয়ের যোগ্য ছিলাম। এখন আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। যেটা সব সময়েই আমরা করি। পাশাপাশি একতাবদ্ধ হয়েও থাকতে হবে।’

ইকুয়েডরের ম্যাচ নিয়ে ডি মারিয়া মনে করছেন, ‘ইকুয়েডর এমন এক প্রতিপক্ষ যাদের বিপক্ষে আমরা কোপা আমেরিকায় মুখোমুখি হতে পারি। জানি টুর্নামেন্ট সহজ হবে না। আজকের ম্যাচটা তাই ভালোই গেছে, যেখানে আমরা দেখিয়েছে যে কী করতে পারি।’       

২০ জুন কোপা আমেরিকায় কানাডার মুখোমুখি হওয়ার আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ গুয়াতেমালা। 

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের