ম্যানইউতে টিকে গেলেন টেন হ্যাগ

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৪, ১৭:৩১আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:৩১

প্রিমিয়ার লিগ যুগে ম্যানচেস্টার ইউনাইটেড সবচেয়ে ব্যর্থ হয়েছে এই মৌসুমে। অষ্টম স্থানে থেকে শেষ করেছে তারা। তবে হাত খালি থাকেনি। এফএ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গুঞ্জন উঠেছিল, ওই ম্যাচের ফল যেটাই হোক না কেন কোচ এরিক টেন হ্যাগকে বিদায় করতে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু ক্লাবের বোর্ড মৌসুম পরবর্তী দীর্ঘ পর্যালোচনা শেষে ডাচ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

টেন হ্যাগের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কথা বলছে বোর্ড। বিশেষ করে ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই কোচকে নিয়ে সুর নরম হয় তাদের।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ থমাস টুখেল গত সপ্তাহে নতুন যৌথ মালিক স্যার জিম র‌্যাটক্লিফের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু নিজেই সরে দাঁড়ান। ক্লাবের আগ্রহের তালিকায় ছিলেন চেলসি ছাড়া মাউরিসিও পচেত্তিনো এবং সাবেক ব্রাইটন ও চেলসি কোচ গ্রাহাম পটার, ব্রেন্টফোর্ডের থমাস ফ্রাঙ্ক ও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। দীর্ঘ পর্যালোচনার পর তাদের কাউকে আর প্রস্তাব দেয়নি ইউনাইটেড।

ইবিজায় পরিবারের সঙ্গে ছুটি কাটানোর মাঝেই টেন হ্যাগ খবর পেলেন, তাকে আপাতত বেকার হতে হচ্ছে না।  

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক