হাঙ্গেরিকে হারিয়ে ইউরোতে সুইজারল্যান্ডের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪, ২০:৫৯আপডেট : ১৫ জুন ২০২৪, ২১:১৩

ইউরো চ্যাম্পিয়নশিপের এই আসরের ডার্ক হর্স হাঙ্গেরির বিপক্ষে দাপট দেখালো সুইজারল্যান্ড। ৮৬ বছর পর মেজর টুর্নামেন্টে দুই দলের দেখায় পাত্তা পেলো না হাঙ্গেরি। শনিবার কোলোনে স্টেডিয়ামে ৩-১ গোলে তাদেরকে হারিয়েছে সুইজারল্যান্ড।

১৯৩৮ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হাঙ্গেরির কাছে হেরেছিল সুইজারল্যান্ড। প্রায় ৯ দশক পর বড় টুর্নামেন্টের দেখায় এবার তারা হাসলো শেষ হাসি।

১২ মিনিটে মাইকেল অ্যাবিশখারের ডিফেন্স চেড়া পাসে একেবারে গোলমুখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন কোয়াদো দুয়াহ। অফসাইডের বাঁশি সুইসদের উদযাপনে বাধ সাধে। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত বাতিল হলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি।

দুয়াহর মতোই প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান অ্যাবিশখার। হাফটাইমের ঠিক আগে দুর্দান্ত বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি।

বিরতির পর গোলশোধে মরিয়া হয়ে ওঠে হাঙ্গেরি। ইতালিয়ান কোচ মার্কো রসির অধীনে বাছাইয়ে মুগ্ধ করা দলটি ৬৬ মিনিটের গোলে প্রাণ ফিরে পায়। ডোমিনিক সোবোসলাইয়েল বাঁকানো ক্রসে হেড করেন বারনাবাস ভার্গা।

হাঙ্গেরির চাপ সামলে ম্যাচ একেবারে নিজেদের করে নেয় সুইজারল্যান্ড। পাঁচ মিনিটের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে হাঙ্গেরির রক্ষণের ভুলে ব্রিল এম্বোলো জালে বল জড়ান।

‘এ’ গ্রুপে আগের দিন জার্মানি ৫-১ গোলে হারায় স্কটল্যান্ডকে। সুইজারল্যান্ডও তাদের সমান ৩ পয়েন্ট পেলো।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী