আটলান্টার পিচ নিয়ে ক্ষুব্ধ স্কালোনি-মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪, ১৮:২৫আপডেট : ২১ জুন ২০২৪, ১৮:২৫

জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে আর্জেন্টিনা। ২-০ গোলে কানাডাকে হারিয়েছে তারা। কিন্তু ম্যাচ শেষে আটলান্টার পিচ নিয়ে ক্ষোভ উগরে দিলেন কোচ থেকে শুরু করে খেলোয়াড়রা।

এনএফএল দল আটলান্টা ফ্যালকন্স ও এমএলএস ফ্র্যাঞ্চাইজি আটলান্টা ইউনাইটেডের হোম ভেন্যু মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের পিচে কৃত্রিম টার্ফ বসানো হয়েছে। কোপা আমেরিকার জন্য তার উপরে আবার বসানো হয়েছে প্রাকৃতিক ঘাস। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে এটি বসানো হয়েছে। কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে এমন পিচকে বেমানান বললেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

খেলা শেষে বিশ্বজয়ী কোচ দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থার কনমেবলের দিকে আঙুল তুললেন, ‘আমরা ছয় মাস ধরে জানি যে এখানে খেলতে যাচ্ছি এবং তারা দুই দিন আগে ঘাস পাল্টে দিলো। এটা টুর্নামেন্টের জন্য ভালো না। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা জিতেছি। নয়তো এটা একটা সস্তা অজুহাত হতো। স্টেডিয়াম সুন্দর। সিনথেটিক টার্ফের কারণে এটি আরও দর্শনীয়। কিন্তু আজকের টার্ফ এই ধরনের খেলোয়াড়দের জন্য উপযুক্ত নয়।’

২০২২ সালের বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে বিস্ময়কর হারের স্মৃতি ফিরে এসেছিল স্কালোনির মনে, ‘এই ম্যাচ ছিল অনেকটা সৌদি আরবের ম্যাচের মতো। পার্থক্য শুধু এটুকুই, আমরা ওই ম্যাচটি তুলনামূলক ভালো মাঠে খেলেছিলাম।’

আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও কোচের সঙ্গে সুর মেলালেন, ‘শক্তিশালী কানাডার বিপক্ষে খেললাম, যাদের ভালো ফরোয়ার্ড আছে এবং বিপর্যস্ত মাঠ আমাদের খেলাকে কঠিন করে তুলেছিল। এক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। নয়তো কোপা আমেরিকা সবসময় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নিচের স্তরে থাকবে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের