কিপারের বীরত্বে চেক রিপাবলিককে রুখে দিলো জর্জিয়া

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, ২১:২২আপডেট : ২২ জুন ২০২৪, ২২:০৯

একের পর এক আক্রমণ করে যাচ্ছে চেক রিপাবলিক। পুরো ম্যাচে যে আধিপত্য দেখালো তারা, তাতে বড় ব্যবধানে জর্জিয়াকে হারিয়ে উল্লাস করার কথা ছিল গতবারের কোয়ার্টার ফাইনালিস্টদের। কিন্তু গোলপোস্টের মাঝে দেয়াল হয়ে দাঁড়ান জর্জিয়ান গোলকিপার জর্জি মামারদাশভিলি। চেকদের ১০টি আক্রমণ ঠেকিয়েছেন তিনি। একটি শট ঠেকাতে পারেননি, তাতে ইউরোর সর্বনিম্ন র‌্যাঙ্কিংধারী দলের কাছে পিছিয়ে পড়া চেকরা হার এড়িয়ে একটি পয়েন্ট পেয়েছে। 

হ্যামবুর্গে চেক রিপাবলিক ও জর্জিয়ার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইউরোর নকআউটের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে দুই দলকে।

মামারদাশভিলি যেমন বাধা হয়ে দাঁড়ান চেক রিপাবলিকের সামনে, তেমনই ভিএআরও তাদের হতাশ করেছে। থ্রো ইনে ২৩ মিনিটে অ্যাডাম হোজেক বল পেয়ে গোল করেন, চেকদের এগিয়ে নেন। তাদের উল্লাস বেশিক্ষণ থাকেনি। লম্বা সময় ভিএআর চেকের পর রেফারি গোল বাতিল করেন। কারণ হোজেকের হাতে লেগে বল জালে জড়ায়।

প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও ভিএআর চেক রিপাবলিকের বিরুদ্ধে দাঁড়ায়। হাফ টাইমের বাঁশি বাজার টিক আগে জর্জিয়ার সেন্টার ব্যাক গুরাম কাশিয়ার শট ঠেকিয়ে দেন চেক কিপার জিনদ্রিখ স্তানেক। বল বিপদমুক্ত করেন তাদের ডিফেন্ডাররা। কিন্তু ভিএআরের সিদ্ধান্ত নেন রেফারি। রিপ্লেতে দেখা গেছে কাশিয়ার কাছে বল যাওয়ার আগে তাদের বক্সে চেক খেলোয়াড় রবিন হানাকের হাতে লেগেছে। পেনাল্টি পায় জর্জিয়া। জর্জেস মিকাউতাদজে স্পট কিক থেকে করেন গোল।

হারের শঙ্কায় পড়া চেক ঘুরে দাঁড়ায় ৫৯ মিনিটের গোলে। সতীর্থের হেড পোস্টে লেগে ফিরে এলে শিক জাল কাঁপান। জর্জিয়া জয়সূচক গোল পেতে পারতো। একেবারে শেষ মুহূর্তে সাবা লবজানিদজের শট গোলবারের ওপর দিয়ে যায়।

‘এফ’ গ্রুপে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে চেক রিপাবলিক ও জর্জিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী