আলবেনিয়াকে হারিয়ে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪, ০৩:৩২আপডেট : ২৫ জুন ২০২৪, ০৩:৩২

ইতালির বিপক্ষে ইউরোর ইতিহাসের দ্রুততম গোল করে এগিয়ে গিয়েছিল আলবেনিয়া। যদিও হারতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে ইনজুরি টাইমে গোল করে ক্রোয়েশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা। উজ্জীবিত পারফরম্যান্স করে স্পেনের সামনে দাঁড়ালেও এবার চমক দেখাতে পারেনি আলবেনিয়া। 

গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে স্পেন। সোমবার ডুজলডর্ফ স্টেডিয়ামে ১-০ গোলে জিতে আলবেনিয়ার বিদায় নিশ্চিত করেছে তারা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে তিনবারের সাবেক চ্যাম্পিয়নরা।

ইতালি ও ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করা স্পেন ১৩ মিনিটে আলবেনিয়াকে পেছনে ফেলে। দানি ওলমোর বাড়ানো বলে নিচু শটে জাল কাঁপান ফেরান তোরেস।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে স্পেন। তোরেস, মিকেল মেরিনো ও জোসেলু ব্যবধান বাড়ানোর বেশ কাছে ছিলেন। 

আলবেনিয়াও গোল শোধ দিতে মরিয়া ছিল। ক্রিস্টান আসলানি ও বদলি নামা আরমান্ডো ব্রোহাকে হতাশ হতে হয়। স্প্যানিশ কিপার ডেভিড রায়া দারুণ দক্ষতায় তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন।

২০০৮ সালের পর প্রথমবার ইউরোতে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতলো স্পেন। ১৬ বছর আগের ওই আসরে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল লা রোহারা।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের