মেক্সিকোকে বিপদে ফেলে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা 

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ১৩:৩১আপডেট : ২৭ জুন ২০২৪, ১৩:৩১

আগের ১৩ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয়হীন ছিল ভেনেজুয়েলা। কোপা আমেরিকায় এসে সেই ধারায় ছেদ টেনেছে তারা। দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি থেকে একমাত্র গোলে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়েছে। ‘বি’ গ্রুপের এই ফলাফলে জ্যামাইকা বিদায় নিয়েছে। আর ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে মেক্সিকো। 

৫৭ মিনিটে কোনও ভুল করেননি ভেনেজুয়েলার সর্বকালের সর্বোচ্চ স্কোরার রোন্ডন। জন আরাম্বুকে বক্সে ফেলে দিয়েছিলেন জুলিয়ান কুইনোন্স। তার পর মেক্সিকো কিপার জুলিও গঞ্জালেসকে বোকা বানিয়ে জাল কাঁপান সালোমন রোন্ডন।

শেষ দিকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল মেক্সিকোও। ৮৭ মিনিটে হ্যান্ডবলের দরুণ পায় পেনাল্টি। কিন্তু ওরবেলিন পিনেদার স্পট কিক নিচু হয়ে বাম দিকে ঝাঁপিয়ে রুখে দেন রাফায়েল রোমো। 

প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর এই ম্যাচ জেতায় ভেনেজুয়েলার পয়েন্ট হয়েছে ৬। তাতে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। মেক্সিকো পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে। এই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ থেকে আর কে শেষ আটে যাচ্ছে। শেষ আটে যেতে মেক্সিকোর সামনে জয়ের বিকল্প নেই। 

ভেনেজুয়েলা এখন শেষ ম্যাচে ড্র কিংবা জ্যামাইকার বিপক্ষে জিতলে গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে যাবে। তাহলে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এড়াতে পারবে।

/এফআইআর/ 
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী