সামনে লাফিয়ে পড়লেন এক ভক্ত, অল্পের জন্য আহত হননি রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৪, ২১:৩৮আপডেট : ২৭ জুন ২০২৪, ২১:৩৮

ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে, আর তাকে ছুঁয়ে দেখতে কিংবা সেলফি তুলতে অনাহুতের মতো সমর্থকদের ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। এই তো আগের সপ্তাহে ইউরোতে তুরস্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচে চার জন মাঠে অনুপ্রবেশ করেছিলেন সেলফি তুলতে। বেশ বিরক্ত হয়েছিলেন পর্তুগিজ অধিনায়ক। কিন্তু বুধবার জর্জিয়ার কাছে ২-০ গোলে হারের পর যা ঘটলো, তা একই সঙ্গে বিস্ময়কর ও উদ্বেগ জাগানিয়া। ম্যাচ শেষে টানেলে প্রবেশ করার মুহূর্তে তার সামনে লাফিয়ে পড়েন এক ভক্ত। অল্পের জন্য আহত হননি ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। রোনালদো মাঠ ছাড়ার সময় জেলসেনকির্চেনের ভেলতিন্স এরেনার টানেলের ওপর থেকে হুট করে একজন তার সামনে লাফিয়ে পড়েন।

রোনালদোর সঙ্গে থাকা একজন স্টুয়ার্ড ও অন্য নিরাপত্তা কর্মীরা দ্রুত ওই ভক্তকে সরিয়ে নেন। তারপরই দৃষ্টির বাইরে নেওয়া হয় তাকে।

হতভম্ব হয়ে যান রোনালদো। ভাগ্য ভালো তিনি আহত হননি। পর্তুগালের ফুটবল ফেডারেশন এই ঘটনা নিশ্চিত করলেও কোনও মন্তব্য করেনি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এই ঘটনা সম্পর্কে অবগত আছে।

জেলসেনকির্চেন পুলিশ বলেছে, বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ ম্যাচ শেষে উদ্বেগ প্রকাশ করেছেন। 

তিনি বলেছেন, ‘বড় বড় তারকা ও আইকনদের জন্য ভক্তদের যারা হৃদয়ে লালন করে, সেই ভক্তকে আমরা সবসময় ভালোবাসি। কিন্তু যে কেউ বুঝতে পারবেন, এটা ছিল খুব কঠিন মুহূর্ত। যদি তার অভিপ্রায় খারাপ কিছু থাকতো, তাহলে খেলোয়াড়ের জন্য বিরাট ক্ষতিকর কিছু হতো এবং আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম