পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না মেসির 

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৪, ১০:৪৯আপডেট : ২৯ জুন ২০২৪, ১০:৫৭

আগের ম্যাচেই ডান ঊঁরুতে সমস্যায় ভুগছিলেন লিওনেল মেসি। সেই সমস্যা এখনও রয়ে যাওয়ায় কোপা আমেরিকায় গ্রুপের শেষ ম্যাচে খেলবেন না তিনি। রবিবার সকাল ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। 

মেসিকে নিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল। ইন্টার মায়ামি তারকা এখন ডে বাই ডে ভিত্তিতে পর্যবেক্ষণে আছেন, ‘লিওর সর্বশেষ ম্যাচ থেকে সমস্যা রয়ে গেছে। ফলে শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না। আমরা ডে বাই ডে বেসিসে তার পরিস্থিতির মূল্যায়ন করছি।’

এসময় প্রশ্ন উঠে যে প্রাণভোমরার না থাকায় দলের বাকিদের ওপর প্রভাব পড়বে কিনা। জবাবে স্যামুয়েল বলেছেন, ‘মেসি না থাকলেও এই দল কিন্তু তার অনুপস্থিতিতে নিজেদের প্রমাণ করে ছেড়েছে। তার জায়গায় অ্যাঙ্গেল ডি মারিয়া শুরুর একাদশে খেলতে পারেন।’

আর্জেন্টিনা এরই মধ্যে কোপার শেষ আট নিশ্চিত করেছে। জিতেছে কানাডা ও চিলির বিপক্ষে। কালকের ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করলেও গ্রুপ জয়ী হিসেবে তারা পরের পর্বে খেলবে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার পরেও বিশ্ব চ্যাম্পিয়নরা জয়ের খোঁজে মাঠে নামবে। স্যামুয়েল বলেছেন, ‘পেরুর অনেক বড় খেলোয়াড় আছে। ফলে এই ম্যাচ আমরা হালকাভাবে নিচ্ছি না।’ 

হেড কোচ লিওনেল স্ক্যালোনি এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় এই ম্যাচে ডাগআউট সামলাবেন স্যামুয়েল। 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি