এই বছর বাফুফের ব্যয় প্রায় ৫৪ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৮:১৪আপডেট : ২৯ জুন ২০২৪, ১৮:২১

২০২৪ সালের ৬ মাস শেষ হতে চলেছে। এই বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব কর্মকাণ্ডের ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৫৯ লাখ টাকা। তবে এর মধ্যে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩১ কোটি ৪৯ লাখ টাকা। ঘাটতি রয়েছে ২২ কোটি ২০ লাখ টাকার। আজ শনিবার বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বা কংগ্রেসে  নতুন বাজেটটি অনুমোদিত হয়েছে।

স্থানীয় একটি হোটেলে কংগ্রেস শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এই বছর (২০২৪ সাল) ৫৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট দিয়েছি। কংগ্রেস আমাদের এটি অনুমোদন দিয়েছে। ঘাটতির অর্থ আমরা যারা বাফুফেতে আছি, কাজী সালাউদ্দিনসহ সকলে ব্যবস্থা করার চেষ্টা করবো। স্পন্সর থেকে নেওয়ার চেষ্টা করবো। এছাড়া আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের থেকে সাহায্য চাইবো। এতে আমাদের যে ঘাটতি বাজেট আছে, সেটা আমরা পূরণ করতে পারবো।’ 

আয়ের চেয়ে ব্যয় বেশি। ঘাটতি ২২ কোটি টাকার বেশি থাকলেও বাফুফে চিন্তিত নয়। সালাম মুর্শেদী আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘বাজেট সব সময় ঘাটতি হয়। বাজেটে যদি যেই আয়, সেই খরচই হয়, তাহলে আপনারা বলবেন আমাদের আর অবদান কী! বাজেটে ঘাটতি থাকবেই, আমরা পৃষ্ঠপোষকদের সঙ্গে নেবো। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমরা আশ্বস্ত হয়েছি, সেখান থেকে আমরা কিছু সাপোর্ট পাবো এবং এভাবে আমরা আমাদের ঘাটতি পূরণ করবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম