ভাইরাল হয়েছে ইংল্যান্ড কোচের ডিপফেক ভিডিও, মিলিয়ন ভিউজ!

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪, ১৬:১১আপডেট : ৩০ জুন ২০২৪, ১৬:১৫

ইউরোয় আজ শনিবার রাত ১০টায় শেষ ষোলোর মিশনে মাঠে নামছে ইংল্যান্ড। প্রতিপক্ষ স্লোভাকিয়া। তার আগেই ভিন্ন বিতর্কে জড়িয়েছে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের নাম। যার পেছনে ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই প্রযুক্তি ব্যবহার করে সাউথগেটের ডিপফেক ইন্টারভিউ ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ছাড়িয়েছে মিলিয়ন ভিউজ।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব ভিডিওতে দেখা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে সাউথগেটের ফেক ইন্টারভিউ। সংবাদ মাধ্যমে দেওয়া ফেক সেসব ভিডিওতে নিজের খেলোয়াড়দের সম্পর্কে অশোভন সব মন্তব্য করছেন তিনি। ভিডিও দেখে এরই মধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ভিডিগুলো মূলত টিকটক আর ইনস্টাগ্রামে ছড়ানো।  

 ছড়িয়ে দেওয়া সেসব ভিডিওতে ইংল্যান্ডের বর্তমান দলে থাকা এবং না থাকা খেলোয়াড়দের সম্পর্কে কোচের অবমাননাকর মন্তব্য রয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় ফিল ফোডেন, জর্ডান হেন্ডারসন, জ্যাক গ্রিয়েলিশ ও মার্কাস রাশফোর্ডের ব্যাপারে মন্তব্য রয়েছে। সেসব ফেক ভিডিও দেখে অনেক দর্শক তা বিশ্বাসও করেছেন। 

ম্যাচের আগে এসব নিয়ে আলোচনায় হওয়ায় এফএ অবশ্য নড়ে চড়ে বসেছে। তারা জানিয়েছে, আপত্তিকর এসব ভিডিও সরাতে যথাযথ পদক্ষেপ নেবে তারা। ফেক ভিডিও আলোচনার জন্ম দিলেও এফএ জানিয়েছে, সাউথগেট আর তার শিষ্যরা ক্যাম্পেই মনোযোগটা রেখেছেন। 

--বিবিসি

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী