৫০ বছরের জন্য লিজ পেলো বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৪, ২০:১৭আপডেট : ৩০ জুন ২০২৪, ২০:৩৫

২০০১ সালে মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে কয়েক বছরের মধ্যে ভবন নির্মিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সেসময় ২৫ বছরের জন্য বরাদ্দ পত্র দেওয়া হলেও জমির দলিল কিংবা লিজ সংক্রান্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়নি। অবশেষে আজ ৫০ বছরের জন্য ১০০ টাকা স্টাম্পের ওপর লিজ আকারে জমির দলিলের কাগজাদি বুঝে পেয়েছে বাফুফে। এতদিন শুধু বরাদ্দ পত্র দিয়ে কাজ চলছিল।

বাফুফে ও ক্রীড়া পরিষদের মধ্যে সমঝোতা চুক্তির পর ২০৭৪ সাল পর্যন্ত নিশ্চিন্ত থাকছে ফুটবল সংস্থাটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগের কার্যালয় ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় ও তৃতীয় তলায়। ফিফার শর্ত ছিল ভবন নির্মাণের ব্যয় পেতে হলে জমির মালিকানা বা স্বত্ব নিশ্চিত করে, এমন লিখিত কাগজ থাকতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ২৫ বছরের জন্য মতিঝিল ঝিলপাড় এলাকায় ৩৩ শতাংশ জায়গা বাফুফের অনুকূলে দিয়েছিল। 

এবার ২৫ বছরের চুক্তি প্রায় শেষের দিকে। আজ জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আলোকে কিছু শর্তের মাধ্যমে আজ থেকে নতুন করে আগামী ৫০ বছর মতিঝিল আরামবাগস্থ বাফুফে ভবনে কার্যক্রম পরিচালনা করতে পারবে। শুধু ভূমি ব্যবহারকারী হিসেবে কর ও অন্যান্য বিষয়াদি বাফুফেকেই বহন করতে হবে। 

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এতদিন পর আমরা ভবনের জমি ৫০ বছরের জন্য লিজ পেয়েছি। আগে কোনও দলিল বা লিজ পাওয়া যায়নি। চিঠির ওপর ভিত্তি করে কাজ চলছিল। এখন লিজের দলিল পাওয়ায় আমাদের ফিফা-এএফসির অনেক আনুষ্ঠানিকতা ও সাহায্য পেতে সহজ হবে। পাশাপাশি কোনও স্থাপনা সম্প্রসারণ বা নতুন নির্মাণের ক্ষেত্রেও রাষ্ট্রীয় অনুমোদনও সহজে মিলবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেছেন, 'বাফুফের আবেদনের প্রেক্ষিতে বিচার-বিবেচনা করে আগামী ৫০ বছর লিজ বৃদ্ধি করা হয়েছে। যাতে দেশের ফুটবলের কর্মকাণ্ড ও উন্নয়ন আরও সহজ হয়।’ 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম