গোল উদযাপনে ‘অশ্লীল ইঙ্গিত’, শাস্তির মুখে বেলিংহ্যাম!

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২৪, ২২:২৩আপডেট : ০১ জুলাই ২০২৪, ২২:২৩

স্লোভাকিয়া ইউরো চ্যাম্পিয়নশিপের শেষে ষোলোতে ইংল্যান্ডকে বিদায় করতে বসেছিল। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে গোল শোধ দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ওভারহেড কিকে করা গোলের পর উদযাপন করতে গিয়ে স্লোভাকিয়ান বেঞ্চের দিকে অশ্লীল ইঙ্গিত করেন। আর এই ঘটনায় সোমবার শাস্তিমূলক তদন্ত শুরু করেছে উয়েফা।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, বেলিংহ্যাম শালীন আচরণের নিয়ম লংঘন করেছেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা।

এই ঘটনার ভিডিও খতিয়ে দেখছে উয়েফা। এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বেলিংহ্যাম স্লোভাকিয়ান খেলোয়াড় ও কোচিং স্টাফদের উদ্দেশ্য করে অপমান করার দাবি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘কাছের কিছু বন্ধুদের উদ্দেশ্য করে আমি ঠাট্টা করছিলাম। স্লোভাকিয়া টিম আজ রাতে যেভাবে খেলেছে, সেজন্য তাদের প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছু জানানোর নেই।’

অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে ২-১ এ জিতেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে তারা খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলে ম্যাচটিতে নিষিদ্ধ হতে পারেন বেলিংহ্যাম।

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের