‘এমবাপ্পে কি যথেষ্ট ইতিহাস তৈরি করেনি?’

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১৯:৪২আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৯:৪২

ইউরোতে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। কিন্তু পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করতে পারেনি তারা। সবচেয়ে সমালোচিত হচ্ছেন দলটির তারকা খেলোয়াড় ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একটি গোল তার পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে, তাও পেনাল্টি থেকে। সেমিফাইনালে ওঠার পথে ওপেন প্লে থেকে কোনও গোল করতে পারেনি ফরাসিরা। পুরো দল যেন এমবাপ্পের প্রতিচ্ছবি। স্পেনের বিপক্ষে মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে তার পাশে দাঁড়ালেন কোচ দিদিয়ের দেশম।

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে ফ্রান্স। অতিরিক্ত সময়ে এমবাপ্পেকে তুলে নেন দেশম। অধিনায়ক ক্লান্ত ছিলেন বলে তাকে উঠানোর কথা জানান কোচ।

রবিবার ফরাসি টেলিভিশন শো টেলিফুট-কে দেশম এমবাপ্পের সমালোচকদের একহাত নিলেন। তিনি মনে করিয়ে দিলেন, ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ফুটবলে এরই মধ্যে যথেষ্ট সাফল্য অর্জন করেছেন। 

কোচ বলেছেন, ‘আপনি কি মনে করেন না এতদিন পর্যন্ত সে যা করেছে, তা দিয়ে এরই মধ্যে যথেষ্ট ইতিহাস গড়েছে? এমনকি সে আরও ইতিহাস তৈরি করতে চায়।’

প্রথম ম্যাচেই নাক ভেঙেছিল এমবাপ্পের। মাস্ক পরে পরের ম্যাচগুলো খেলে যাচ্ছেন। পর্তুগালের বার্নার্ডো সিলভার একটি হেড তার মুখের একপাশে লাগলে ফের আহত হন তিনি। যদিও কিছুক্ষণ পর আবার মাঠে দেখা গিয়েছিল তাকে। দেশম জানালেন, পুরোপুরি ফিট না হলেও বেঞ্চ থেকে উঠিয়ে সেমিফাইনালে খেলানো হবে তাকে।

কোচ বললেন, ‘সে যদি শতভাগ ফিটও না হয়, আমি খুব ভালো করে জানি সে খেলছে, এমন ইঙ্গিত পেলে প্রতিপক্ষ ভাবতে বাধ্য হবে।’

২০২২ বিশ্বকাপ ফাইনালে দলের হারের ম্যাচে হ্যাটট্রিক এবং ২০১৮ বিশ্বকাপ জয়ে চতুর্থ গোলটি করেছিলেন এমবাপ্পে। সেই সাফল্যের কথা সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিলেন র‌্যান্ডাল কোলো মুয়ানি ও ইউসুফ ফোফান।

ফোফানা বলেছেন, ‘কিলিয়ান সেই খেলোয়াড় যে বিশ্বকাপ ফাইনালে তিনটি পেনাল্টি গোল করেছে। আমি বেশি খেলোয়াড়কে চিনি না যারা এই কীর্তি অর্জন করেছে। আমি শুধু একজনের কথাই জানি।’ মুয়ানি বললেন, ‘দলকে নেতৃত্ব দেওয়ার দারুণ ক্ষমতা আছে তার। তার অনেক অভিজ্ঞতা, আমি মনে করি একটি দলকে সামনের দিকে নেওয়ার জন্য জন্মেছে সে।’

/এফএইচএম/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি