এমবাপ্পে-গ্রিয়েজমানের ওপরই ভরসা করে আছে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১১:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১১:৩৯

চলমান ইউরোয় সেই ফরাসি সৌরভটা ছড়াতে পারেনি ফ্রান্স। প্রতিপক্ষের রক্ষণব্যুহই ভাঙতে রীতিমত হিমশিম খাচ্ছে। ৫ ম্যাচে গোল করেছে মাত্র তিনটি। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে আজ মঙ্গলবার রাত ১টায় প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সেরা ছন্দে থাকা স্পেন। ফ্রান্স মিডফিল্ডার আদ্রিয়ান রাবিও মনে করেন, ম্যাচটা তখনই সহজ হবে, যদি দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আন্তোয়ান গ্রিয়েজমান তাদের সেরা ছন্দে ফিরতে পারেন।

নাক ভাঙার পর থেকে এমবাপ্পে নিষ্প্রভই রয়েছেন। এখন পর্যন্ত একটি গোল করেছেন। তাও আবার পেনাল্টি থেকে। লে ব্লুদের বাকি দুই গোল এসেছে আত্মঘাতী থেকে। বলা যায় প্রতিপক্ষের ভুল ছাড়া কোনওভাবেই তাদের রক্ষণে ত্রাস ছড়াতে পারছে না ফ্রান্স। গ্রিয়েজমানও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তাই ফ্রান্সের জেগে উঠতে এই দুই তারকার ফর্মে ফেরা প্রয়োজন। এমনটাই মত রাবিওর, ‘এটা টিম গেম। তারা যদি কোনও সমস্যাতেও থাকে আমরা এখন সেমিফাইনাল মঞ্চে। এই মুহূর্তে টিম স্পিরিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কিলিয়ান, গ্রিয়েজমানের হয়তো পা এখনও সতেজ নয়। যেমনটা থাকার কথা। কিন্তু আমরা তাদের পেছনে শতভাগ দিতে প্রস্তুত। তাদের ওপর আমাদের অন্ধ বিশ্বাস। তারা এমন খেলোয়াড়, ম্যাচের মুহূর্ত বদলে দিতে পারে যে কোনও সময়।’

ম্যাচ নিয়ে তার কথা, ‘অবশ্যই ম্যাচটা সহজ হয়ে যাবে যদি কিলিয়ান, আন্তোয়ান ফর্মের শীর্ষে থাকে। যেটা এখন পর্যন্ত দেখা যায়নি।’

 

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি