কোপা আমেরিকা

উরুগুয়েকে বিদায় করে ২৩ বছর পর ফাইনালে কলম্বিয়া 

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৪, ০৮:০৮আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:৩৪

এবারের কোপা আমেরিকায় আলো ছড়াচ্ছিল উরুগুয়ে। সমানতালে এগিয়ে চলছিল কলম্বিয়াও। দ্বিতীয় সেমিফাইনালে তাই আগুনে লড়াইয়ের আভাস মিলছিল। সেখানে দশ জনের দল নিয়েও উরুগুয়েকে বিদায় করেছে হামেস রদ্রিগ্রেসরা। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। শিরোপা মঞ্চে তাদের প্রতিপক্ষ রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

অবিশ্বাস্য ছন্দে থেকেই কলম্বিয়া শিরোপা মঞ্চে নাম লিখিয়েছে। ২৮ ম্যাচ অপরাজিত তারা। সর্বশেষ হারটি ছিল ২০২২ সালে আর্জেন্টিনার বিপক্ষে। 

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ৩৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন জেফারসন লারমা। তাও আবার সেটা হামেস রদ্রিগেসের কর্নারে। তাতে আবার কীর্তিও গড়েছেন হামেস। ২০১৪ বিশ্বকাপে সেই নজরকাড়া গোলের পর হারিয়েই গিয়েছিলেন তিনি। কিন্তু চলতি আসরে নিজেকে নতুন করে চেনাচ্ছেন। ১৯৭০ বিশ্বকাপে পেলের পর বড় টুর্নামেন্টে ৬ অ্যাসিস্ট পাওয়া প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় তিনি।    

অবশ্য শুরুতে এগিয়ে যাওয়া কলম্বিয়ার জন্য এই অগ্রগামিতা ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে পড়েছিল। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে ডানিয়েল মুনোজ প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে গুঁতো দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় তারা। কিন্তু সেই সুবিধাটা কাজে লাগাতে পারেনি উরুগুয়ে। ডারউইন নুনেজ ও বদলি লুইস সুয়ারেজ বেশ কিছু সুযোগ তৈরি করলেও ১০ জনের দলের বিপক্ষে কাঙ্ক্ষিত ব্রেক থ্রুটা পায়নি। সুয়ারেজের একটা শট তো লেগেছে পোস্টে!   

কলম্বিয়াও ব্যবধান বাড়াতে পারেনি আর। শেষের দিকে তাদেরও একটা শট ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে। তার পরেও এই স্কোর লাইন ধরে রেখে ফাইনাল নিশ্চিত করেছে ২০০১ সালের পর। কলম্বিয়ার এটা তৃতীয় ফাইনাল। 

উরুগুয়ে এখন তৃতীয় স্থান নির্ধারণীতে কানাডার মুখোমুখি হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম