‘ম্যাচ উইনিং’ গোল করার কথা আগেই বলেছিলেন ওয়াটকিন্স!

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৪, ১৩:৫২আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৩:৫২

ম্যাচটা এগোচ্ছিল এক্সট্রা টাইমের দিকে। তখনও স্কোর ১-১ সমতায়। ইনজুরি টাইমের প্রথম মিনিটে গোল করে আর সেটা হতে দেননি ওলি ওয়াটকিন্স। এই সুপার সাবের লক্ষ্যভেদে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বদলি হয়ে নামা ওয়াটকিন্স পরে নিজের জীবনের কসম কেটে জানিয়েছেন, গোল যে করবেন, সেটা আগেই সতীর্থ পালমারকে বলেছিলেন তিনি!

ঠিক ৮০ মিনিটে মাঠে নামেন ওয়াটকিন্স ও পালমার। তখন স্কোর ১-১। তার পর এই দুজনেই এমন এক গোলের জন্ম দিয়েছেন যা ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। অ্যাস্টন ভিলা স্ট্রাইকার ডাচ কিপারকে পরাস্ত করে তুলে নেন দর্শনীয় এক গোল। যার পাসটি এসেছিল সতীর্থ কোল পালমারের কাছ থেকে। ওয়াটকিন্স ম্যাচের পর বলেছেন, ‘অবিশ্বাস্য। এই মুহূর্তটির জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষায় ছিলাম। আজ যে অবস্থানে, সেখানে আসতে আমাকে অনেক কঠিন পরিশ্রম করতে হয়েছে। আমি কৃতজ্ঞ সেই সুযোগটা পেয়ে কাজে লাগাতে পেরেছি। আমি দারুণ আনন্দিত।’

এসময় নিজের জীবনের কসম কেটে ওয়াটকিন্স জানান, গোল করার কথা আগেই বলে রেখেছিলেন তিনি, ‘‘নিজের জীবনের কসম কেটে বলছি। আমি পালমারকে বলেছিলাম, ‘আমরা আজ মাঠে নামবো এবং তুমি আমাকে গোল বানিয়ে দেবে।’ তাই ম্যাচের পর কোলের সঙ্গে ভীষণ খুশি ছিলাম আমি।’’

/এফআইআর/
সম্পর্কিত
পারেনি স্পেন, আবারও ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
ইউরোর জয়ের পর নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন স্পেনের ফুটবল প্রধান 
ইউরোর টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের আধিপত্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম