কোপা আমেরিকা ব্যর্থতায় চাকরি হারালেন যুক্তরাষ্ট্র কোচ

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৪, ১৪:৩৯আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৪:৩৯

কোপা আমেরিকার স্বাগতিক হয়েও গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। বড় টুর্নামেন্টে স্বাগতিক হয়ে এভাবে বিদায় নেওয়ার নজির তাদের এটাই প্রথম! সেই ব্যর্থতায় কোচ গ্রেগ বেরহাল্টারকে চাকরিচ্যুত করেছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। গ্রুপে উরুগুয়ে, পানামার কাছে হার দেখেছে তারা।  

অথচ ২০২৬ বিশ্বকাপে সেরা সাফল্য অর্জনের জন্য তারা এই টুর্নামেন্টকে প্রস্তুতির মঞ্চ মনে করেছিল। কানাডা, মেক্সিকোর সঙ্গে যে টুর্নামেন্টটির যৌথ আয়োজক তারা। কিন্তু দলটির ব্যর্থতা আরও বুঝিয়ে দিয়েছে ২০২২ বিশ্বকাপের পর কতটা উন্নতি হয়েছে তাদের।

বেরহাল্টারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবলের স্পোর্টিং ডিরেক্টর ম্যাট ক্রকার। তিনি ১০ দিনের পর্যালোচনা শেষে শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন।

এখন নতুন কোচের জন্য খোঁজ চালাচ্ছেন ক্রকার নিজেই। সেটার প্রক্রিয়া এরই মধ্যে শুরু করে দিয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী