আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনালে ব্রাজিলিয়ান রেফারি

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১০:০২আপডেট : ১২ জুলাই ২০২৪, ১২:৫৭

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে। তবে ফাইনালেও থাকছে ব্রাজিলের নাম, আর্জেন্টিনা ও কলম্বিয়ার শিরোপা নির্ধারণী ম্যাচে থাকছে তাদের দেশের রেফারি রাফায়েল ক্লাউস।

বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল এই ঘোষণা দিয়েছে।

২০১৫ সাল থেকে সিনিয়র আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করছেন ক্লাউস। মহাদেশের অন্যতম শীর্ষ অফিসিয়াল হিসেবে পরিচিত এই ৪৪ বছর বয়সী।

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচে তার দায়িত্ব পালন করা নতুন কিছু নয়।

এমনকি কাতার বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করতে দেখা গেছে ক্লাউসকে। ২০২২ সালে গ্রুপ পর্বের দুটি ম্যাচ ইংল্যান্ড বনাম ইরান ও কানাডা বনাম মরক্কো ম্যাচে ছিলেন তিনি।

চলতি কোপা আমেরিকায় মেক্সিকো বনাম ভেনেজুয়েলার গ্রুপ পর্বের ম্যাচেও রেফারি ছিলেন ক্লাউস।

ক্লাউসকে ফাইনালের জন্য নিযুক্ত করায় আর্জেন্টিনায় বেশ শোরগোল উঠেছে। কারণ ক্রীড়াঙ্গনে দেশটির সঙ্গে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে থাকে। দুই দক্ষিণ আমেরিকান শক্তির কোনও ম্যাচে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার অফিসিয়াল নিযুক্ত হলেই উত্তেজনা বেড়ে যায়, ষড়যন্ত্র তত্ত্বও উঠে আসে। 

চলতি কোপা আমেরিকায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কিছু ভুল সিদ্ধান্ত খেলোয়াড়, কোচ ও বিশেষজ্ঞদের কাছে সমালোচিত হয়েছিল। 

বাংলাদেশ সময় আগামী সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আসন্ন ফাইনাল হতে যাচ্ছে ক্লাউস ও কনমেবলের জন্য বড় পরীক্ষা। কারণ এই পর্যায়ের ম্যাচগুলোতে শারীরিক শক্তিও দেখান ফুটবলাররা। সবশেষ সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হারের পর মারামারিতে জড়ান উরুগুয়ান খেলোয়াড়রা।

/এফএইচএম/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের