‘মেসিকে এখন যে কেউ মার্ক করতে পারে’

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৪, ১৭:২২আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৭:২২

লিওনেল মেসি এবার নিজের ছায়া হয়ে আছেন। কোপা আমেরিকায় চার ম্যাচ খেলে গোল করেছেন একটি, সেমিফাইনালে কানাডার বিপক্ষে। ফাইনালে তার দল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। কলম্বিয়ান লিজেন্ড অ্যাডল্ফ ভ্যালেন্সিয়া বললেন, বিবর্ণ মেসির বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে তার দেশের ফুটবলাররা।

এই আসরে দারুণ ফর্ম ধরে রেখে খেলছে কলম্বিয়া। ২০০১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা ২৮ ম্যাচ ধরে অজেয়। বাংলাদেশ সময় সোমবার সকালে তাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে রেকর্ড ১৬তম শিরোপার মিশনে থাকা আর্জেন্টিনাকে।

ভ্যালেন্সিয়া টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, ‘আমরা জানি যে আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ, বিশ্ব চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, কিন্তু (কলম্বিয়ার) ছেলেদের নিয়ে কী বলবো? তারা খুব আত্মবিশ্বাসী।’

১৯৯৪ সালের বিশ্বকাপ বাছাইয়ে ঐতিহাসিক ম্যাচে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর ম্যাচের গোলদাতা লেন ভ্যালেন্সিয়া। মেসিকে নিয়ে তিনি বললেন, ‘মেসি আর আগের মতো নেই, যেমনটা বার্সেলোনাতে ছিল। সে গতি হারিয়েছে। কয়েক বছরে তার শক্তিও কমে গেছে। যে কেউ আজকাল তাকে মার্ক করে রাখতে পারে।’

আর্জেন্টিনার হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আছেন ৩৭ বছর বয়সী মেসি। অন্যদিকে কলম্বিয়া দলে তারুণ্যে ঠাসা। কলম্বিয়া এই ম্যাচে এগিয়ে থাকবে মনে করেন ভ্যালেন্সিয়া, ‘তাদের তরুণ খেলোয়াড়দের বুঝতে হবে যে সেই মেসি নেই। ডি মারিয়াও সেই ২৩-২৪ বছরের মতো খেলোয়াড় নয়। এটা আমাদের জন্য দারুণ সুবিধা, আমরা এগিয়ে থাকবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি